স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের আরজু ভান্ডারীর বাড়িতে এ আয়োজন কর হয় ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো:ইউসুফ আলী, উদ্বোদক হিসেবে করটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এস এম বদরুজ্জোদা বদর,মাওলানা ভাসানী বিন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার-মো:সেলিম আল মামুন,করটিয়া ইউপি সদস্য মানিক মেম্বার,বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান,মিতালী ক্লিনিক-লতিফ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো: রশিদ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো:বাবু মিয়া সহ এলাকার গন্যমাণ্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া,১৪তম বাৎসরিক ওরশ মোবারকে খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে রাত ৮টার দিকে তবারক বিতরণ এবং রাত ১০টার দিকে বাউল গানের আনোজন করা হয়।








