মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

যে কোন সময় ধসে পড়তে পারে ঝুঁকিপূর্ন বৈল্লা বাজার সংলগ্ন সরু সেতুটি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০১৯
in টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

একে তো সরু সেতু।সেতুর রেলিং ভেঙ্গে গেছে অনেক আগেই। আবার সেতুর দুই পাশেই ধসে গেছে সংলগ্ন ঢালু সড়কের মাটি। সেতুটি সরু হওয়ার কারনে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া সেতু আশেপাশে বসবাসরত লোকজনদের পায়ে হেটে পার হওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। এতে করে ঝুঁকি নিয়েই পার হতে হয় তাদের। বিশেষ করে ঝুঁকিতে থাকেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীগন। টাঙ্গাইল পৌর এলাকার ২নং ওয়ার্ড এর বৈল্লা বাজার সংলগ্ন বৈল্লা সেতুর চিত্র এটি। যে কোন সময় ধসে পড়তে পারে ঝুঁকি পূর্ন বৈল্লা বাজার সংলগ্ন সরু এই সেতুটি।
এ সেতুটি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন বৈল্লা,ধুলেচর,হাজেরাঘাট,কাগমারা,চরকাগমারা এলাকার লোকজন। এছাড়াও মহাসড়ক দিয়ে তিন চাকার মোটরযান চলতে না দেয়ার কারনে টাঙ্গাইল শহর মুখি সড়কের কিছু সিএনজি  ও অটোরিক্সার চলাচল করে এ্ই সরু সেতু দিয়ে । তাই সর্বক্ষন ব্যস্ত সড়কের এ সেতুটির ওপর ব্যাক্তিগত গাড়ি, পিক-আপ মতো  গাড়িগুলো উঠলে অপর পাশ থেকে বাইসাইকেলের মতোও ছোট আকারের যানবাহন পার হতে পারেনা। বিশেষ করে শনি ও বুধবার বৈল্লা হাট বসার কারনে এ যানজট তীব্র রুপ নেয়।

আরও পড়ুন

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

এ সড়ক দিয়ে যাতায়াতকারি মকবুল নামের এক শিক্ষার্থী জানান, আমার স্কুল শহরে হওয়ার কারনে প্রতিদিন এ রাস্তা দিয়ে যেতে হয়। এ সেতু সরু হওয়ায় প্রতিদিনই যানজটের কবলে পরি। এতে করে অনেক সময়ই ক্লাশে পৌছাতে দেরি হয়।
বৈল্লা বাজারের কামরুর স্টোরের রফিকুল ইসলাম বলেন, এই সেতু অত্যন্ত সরু। এর কোন বিকল্প সেতু না থাকায় চরম ভোগান্তিতে আছি। তিনি জানান, ছোট বাচ্চাদের আমরা সেতু পার করে দেই। গত ৬ মাসে অন্তত ৩ জন লোক সেতু পার হতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছে। তাই আমাদের দাবী, যত দ্রুত সম্ভব সেতুটি বড় করে নির্মান করে দেওয়া হোক।
সি এন জি চালক সাজেদুল বলেন, আমার সিএনজি নিয়ে সেতু থেকে পড়ে গিয়েছিলাম। ফলে আমার সিএনজির বেশ ক্ষতি হয়। এ ছাড়া সিএনজিতে থাকা ৪ জন যাত্রী সহ আমি আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। যেহেতু মহাসড়কে সিএনজি চলতে দেয় না তাই বাধ্য হয়েই এই সরু সেতুর উপর দিয়ে আমার সিএনজি নিয়ে শহরে যাই। সেতুর ঠিক মাঝখানে ভেঙ্গে গেছে। কোন রকমে জোড়া তালি দিয়ে মেরামত করা হয়েছে। যে কোন সময় ধসে পড়তে পারে সেতুটি। তাই দ্রুত এই সেতুটি বড় করে নির্মান করা হোক।
স্থানীয় পৌর কাউন্সিলর ও টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু বলেন, এই সরু সেতু দিয়ে প্রতিদিন শতশত মানুষ পারাপার হয় । বিশেষ করে সপ্তাহে দুই দিন বৈল্লা বাজারে হাট বসে আর সেই হাটে এই এলাকা সহ বিভিন্ন এলাকার লোক এই সেতু ব্যবহার করে যাতায়াত করে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ন। যত দ্রুত সম্ভব এই সেতু ভেঙ্গে অধিক যান ও লোক চলাচলের উপযোগী সেতু নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকঃ আরমান কবীর সৈকত

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত...

বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযান

বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

আজিজুল নাসির (তিতাস) প্রতিনিধি:- বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের আয়োজনে বিশ্ব শান্তি দিবস -২০২৬ইং উপলক্ষ্যে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুমুদিনী কলেজের সামনে...

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলায় গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলায় গ্রেপ্তার ১

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা চালিয়ে তিন কর্মচারীকে মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায়...

Next Post

নবাব সিরাজউদ্দৌলার আজ ২৬২তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?