গোপালপুর প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদফতর গোপালপুরের আয়োজনে দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচী শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার।
চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপ-সহকারি কৃষি অফিসার মোহাম্মদ হামিদুল হক, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, ঘাটাইলের উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. জহির রায়হান, মির্জাপুরের উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রমেশ চন্দ্র সূত্রধর প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ১৫০জন পাটচাষী অংশ গ্রহন করে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







