সোমবার, নভেম্বর ২, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

মধুপুর বনে গারোরাই এখন সংখ্যালঘু: বেসরকারী প্রতিষ্ঠান সেড এর জরিপ রিপোর্ট

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০১৯
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

নিউজ ডেস্কঃ নিজেদের আচিক ভাষায় গারোরা টাঙ্গাইলের মধুপুর বনকে বলেন ‘আবিমা’ বা ‘উর্বর মাটি’। টাঙ্গাইলের ঝরাপাতার শালবন মধুপুরে প্রথম বসতি স্থাপনকারী গারো জাতিগোষ্ঠীর মানুষেরা এখন এ ‘উর্বর মাটি’তে সংখ্যালঘু হয়ে পড়েছে। বনের ৬৫ শতাংশ মানুষই বাঙালি। কয়েক শ বছর ধরে বাস করলেও ৯৬ ভাগ গারোরই ভূসম্পত্তির কোনো দলিল নেই।

মধুপুরের ৪৪টি বনগ্রামে পরিচালিত এক জরিপে এ চিত্র পাওয়া গেছে। বেসরকারি সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এ জরিপ করে। বৃহস্পতিবার (২০ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

গবেষণাটি পরিচালনা করেন সেড পরিচালক ফিলিপ গাইন। গবেষণার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘বনের আদি বাসিন্দা গারোদের আর্থসামাজিক অবস্থা, এখানকার জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে বেসলাইন তথ্যভান্ডার গড়ে তুলতেই এ জরিপ। গারোদের বিপন্নতার চিত্র উঠে এসেছে এ জরিপে। এর দিকে রাষ্ট্রীয় দৃষ্টি আকর্ষণ করা আমাদের মূল উদ্দেশ্য।’

এখন মধুপুর শালবন বলতে যে অঞ্চলটি বোঝায়, উপজেলার পাঁচ ইউনিয়নজুড়ে বিস্তৃত। সেডের জরিপ হয় এসব ইউনিয়নের ৪৪ গ্রামের ১১ হাজার ৪৮টি পরিবারের ওপর।

৪৪টি গ্রামে বাঙালি ও গারো মিলিয়ে সংখ্যা ৪৭ হাজার ৭২৬। এর মধ্যে ৬৪ দশমিক ৬১ শতাংশই বাঙালি। গারোদের সংখ্যা ৩৫ দশমিক ৩৯। ১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী মধুপুরের অরণখোলা ইউনিয়নের জনসংখ্যা ছিল ৯ হাজার ৮০০। জনসংখ্যার প্রায় সবাই ছিল গারো, কিছু ছিল কোচ।

ব্রিটিশ আমলের আগে মধুপুরের বন টাঙ্গাইলের পন্নীদের মালিকানা ছিল। একপর্যায়ে নাটোরের মহারাজের জমিদারির অন্তর্ভুক্ত হয় বনটি। ১৯৫০ সালে বনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর মধুপুরের চেহারা পাল্টাতে শুরু করে। অনুপ্রবেশ ঘটে বাঙালিদের।

ভূমির দখল ও মালিকানা মধুপুর বনের একটি জটিল বিষয়। জরিপে ভূমির মালিকানার চিত্রও উঠে এসেছে। মাত্র ৪ শতাংশ গারো পরিবারের এবং ১৩ শতাংশ বাঙালি পরিবারের এবং বসতবাড়ির সিএস অথবা আরওআর (স্বত্ব দলিল) আছে।

মধুপুরের ৪৪ গ্রামে বাঙালি ও গারো মিলিয়ে সংখ্যা ৪৭ হাজার ৭২৬। এর মধ্যে ৬৪ দশমিক ৬১ শতাংশ বাঙালি। গারো আছে ৩৫ দশমিক ৩৯। ভূমির এই বিন্যাস একটি বিষয় স্পষ্ট করেছে। তা হলো বনের গারোদের প্রথাগত ভূমি অধিকারের বিষয়ে সরকার ও বন বিভাগের সঙ্গে একধরনের দ্বন্দ্ব আছে। সরকার ভূমির ওপর প্রথাগত অধিকার স্বীকার করে না। যদিও বনবাসী মানুষ চায় এ ধরনের মালিকানার আইনি স্বীকৃতি।

মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলছিলেন, ‘ভূমি নিয়ে আমরা এমন এক নাজুক অবস্থায় আছি, যেকোনো মুহূর্তে আমরা উদ্বাস্তু হয়ে যেতে পারি। যে ভূমিতে শত শত বছর ধরে আছি, তাতে আমাদের কোনো অধিকার নেই। আমরা প্রথাগত মালিকানার আইনি স্বীকৃতি চাই।’

বন বিভাগ মাঝেমধ্যেই বনবাসী মানুষদের উচ্ছেদ নোটিশ পাঠিয়ে ‘বনভূমি’ থেকে চলে যেতে বলে। বনবাসী মানুষ যদিও এটা উপেক্ষা করেই টিকে আছে।

বনবাসী মানুষকে এভাবে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করে সর্বশেষ ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় (এখনকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে। গেজেটে বনের অরণখোলা মৌজার শালবনের ৯ হাজার ১৪৫ দশমিক ০৭ একর জমিকে সংরক্ষিত বন ঘোষণা করে। যেসব বনগ্রাম এই সংরক্ষিত বনের মধ্যে পড়েছে, সেগুলো মূলত গারো-অধ্যুষিত। এ ছাড়া কিছু কোচ ও বাঙালিও থাকে এসব গ্রামে।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘রাষ্ট্রীয় উদাসীনতায় একটি সংখ্যায় কম জনগোষ্ঠী কী বিপর্যয়ের মুখে আছে, জরিপটি তারই প্রমাণ। নৃগোষ্ঠীর মানুষের প্রথাগত ভূমির অধিকারের বিষয়টি রাষ্ট্রকে আমলে নিতে হবে। এটা তাদের দায়িত্ব।’

মধুপুরের গারোদের এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় দৃষ্টি দরকার বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘গবেষণাটি তাৎপর্যপূর্ণ। এটি আমাদের হাতে এলে সরকারের দৃষ্টি আকর্ষণ করব।’

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া...

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর খেলাধুলার জন্য মাঠ ও ভৌত অবকাঠামো নির্মানের করার ঘোষনা দিয়েছেন। তিনি রোববার...

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে...

অসহায়দের চিকিৎসা ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী টুকু

অসহায়দের চিকিৎসা ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সহায়তা ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার...

Next Post

সরকারি চাকরিতে বেতন বাড়লেও দুর্নীতি কমেনি: টিআইবি

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?