শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

সখীপুরে জমির মালিকানা জটিলতায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের প্রাচীর নির্মাণ বন্ধ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০১৯
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্রের এক একর জমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ওই হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত এক সপ্তাহ আগে হাসপাতালের ওই জমিকে সরকারি খাস দাবি করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। ৫৫ বছরের ওই হাসপাতালটি বড়চওনা বাজারে থাকবে কি-না তা নিয়েও জনমনে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ভূমি কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বড়চওনা গ্রামের বিত্তশালী মোকছেদ আলী সরকার বড়চওনা মৌজার এক নম্বর খতিয়ানের ৪৮ দাগে তাঁর দখলীয় এক একর জমি ওই হাসপাতালের জন্য দান করেন। ১৯৬৪ সালের ১৩ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর ওই ব্যক্তি ওই জমি দানপত্র দলিল করে দেন। এরপর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ওই জমিতে হাসপাতালের জন্য একটি টিনসেড ভবন ও চিকিৎসা কর্মকর্তার জন্য একটি আবাসিক ভবন নির্মাণ করেন। প্রায় ৫৫ বছর ধরে ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে ওই এলাকার লোকজন সেবা পেয়ে আসছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সম্প্রতি ওই উপস্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগ উদ্যোগ গ্রহণ করে। এর প্রেক্ষিতে বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্রের এক একর (১০০ শতাংশ) জমি চিহ্নিত করতে গিয়ে মাত্র ২৩ শতাংশ জমি হাসপাতালের দখলে পাওয়া যায়। বাকি ৭৭ শতাংশ জমি হাসপাতাল ঘেঁষে পাকা সড়কের পশ্চিম পাশে বড়চওনা হাট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, হাসপাতালের এক একর জমি উদ্ধারের জন্য গত ১১ মার্চ সহকারী কমিশনারকে (ভূমি) আমি চিঠি দেই। পরে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন ওই জমির কাগজপত্র খুঁজে জানতে পারেন- ওই হাসপাতালের জন্য দান করা জমি রেকর্ডভূক্ত বা ব্যক্তিমালিকানা সম্পত্তি নয়। হাসপাতালের ৪৮ দাগের মোট দুই একর ৩৭ শতাংশ জমিই সরকারি খাস জমি। যাঁর মালিক জেলা প্রশাসক।
হাসপাতালের জমিদাতা মোকছেদ আলী সরকার ১৯৯০ সালে মারা গেছেন। তাঁর ছেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম সরকার বলেন, আমার বাবা ওই হাসপাতালে দখলীয় এক একর জমি দান করেছেন। ওই জমি সরকারি খাস জমি নয়। ১৯৬২ সালে ওই জমি আমার বাবার নামে রেকর্ড হয়েছে। ২০০৮ সাল পর্যন্ত ওই জমির খাজনাও দেওয়া হয়েছে। বর্তমানে ৬২ সালের রেকর্ড নিয়ে জটিলতা চলছে। উপজেলায় এ ধরনের ৩৫ হাজার একর জমির মধ্যেই এ ধরনের জটিলতা রয়েছে। এটা যদি খাস জমিই হয় তাহলে কীভাবে (১৯৬৪ সালে) সাবরেজিস্টার ওই দলিলে সাক্ষর দিলেন। আর স্বাস্থ্য বিভাগ কীভাবে ওই জমি বুঝে নিয়ে হাসপাতাল ও আবাসিক ভবন নির্মাণ করলেন।

আরও পড়ুন

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বড়চওনা মৌজার ৪৮ দাগে হাসপাতালের জমিসহ দুই একর ৩৭ শতাংশ জমি সরকারি খাস। ওই জমি সংরক্ষিত হওয়ায় একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান বলেন, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্রের জমি সরকারি খাস যা এক নম্বর খতিয়ানভূক্ত। খাস জমির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক। কোনো ব্যক্তি ওই জমি দান করতে পারেন না। যদি করেও থাকে তা হবে অবৈধ।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন শরীফ হোসেন খান মুঠোফোনে জানান, ওই জমির বিষয় নিয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। সমাধান হলে হাসপাতালের জমির দখল বুঝে নিয়ে শিগগিরই বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল জেলা শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরি'মানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়...

টাঙ্গাইল ডিসি লেকের ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল ডিসি লেকের ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং...

রাজধানীর গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার...

বারাকা সামাজিক উদ্যোগের  মাধ্যমে ৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান

বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে ৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে তিন জনকে ৫০০০/- হাজার টাকা করে মোট ১৫০০০/-হাজার টাকা প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে । বুধবার (২৯ জুলাই) বিকেল ৫ টার দিকে...

Next Post

মির্জাপুরে শুরু হলো ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?