নিউজ ডেস্কঃ ‘শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে “বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপমহাপরিদর্শক প্রকৌশলী মহর আলী মোল্লা, সহকারী মহাপরিদর্শক ( সাধারন) মো. মোজাম্মেল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...







