বাসাইল সংবাদদাতাঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে শেমা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।শনিবার (৮ জুন) সন্ধায় উপজেলার জোরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সোনালিয়া গেইট ম্যান রফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওই নারী উপজেলার বাংড়া এলাকার দুদু মিয়ার স্ত্রী।
জানা যায়, বিকেলে ওই নারী জোরবাড়ী এলাকায় ট্রেন লাইন দিয়ে হাঁটছিলেন। এসময় চাপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেনে (৫৫১) কাটা পড়ে তিনি নিহত হন।স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি বাড়িতে নিয়ে আসা হয়েছে।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...







