নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ৩৩১ আসনের (সংরক্ষিত) সাংসদ ও কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খ. মমতা হেনা লাভলী। রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ঈদ উপহার বিতরণের মধ্যে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুর মওলাসহ বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন ।
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া...







