নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের জোনাল সেটেলমেন্ট অফিস সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) শরীফ নজরুল ইসলাম। বাপসা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাপসা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান। এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







