নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর এর উপর ছাত্রলীগের হামলার হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখা। মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষার্থী মাহফুজুর রহমান,কাওসার আহমেদ, এসএসই ইসলাম রনি, কাকলি প্রমুখ।
উল্লেখ্য, বগুড়ায় শহরে একটি ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিতে গিয়ে নুরুল হক নুরসহ ১৫ জন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠে। রোববার বিকালে শহরের পৌর পার্কের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন চত্ত্বরে এ হামলার ঘটনা ঘটে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









