কালিহাতী প্রতিনিধিঃ ময়লা মিশ্রিত পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীর চারান এলাকার সোনার বাংলা অটো রাইসমিলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ময়লা পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করায় পরিবেশ দূষণ আইন ১৯৯৫ এর ৩০ ধারা মোতাবেক সোনার বাংলা অটো রাইস মিলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় ও ভবিষ্যতে আর কোন দিন ময়লা মিশ্রিত পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ না করার নির্দেশ দেওয়া হয়।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









