নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জে নার্স তানিয়াকে ধর্ষন ও হত্যার সাথে জড়িত চালক, হেলপার ও অন্যান্যদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এসময় উপস্থি ছিলেন কার্যকরী সভাপতি গোলাম মওলা, সহ-সভাপতি মো. রুপচান মিয়া, মো. সেলিম রহমান, মো. সেলিম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, সহস¤পাদক ইলিয়াস হোসেনসহ মিনিবাস শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস কার পিকআপ শ্রমিক ইউনিয়ন, রাবনা বাইপাস রোড পরিচালনা কমিটি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা নার্স তানিয়াকে ধর্ষন ও ধর্ষনের পর হত্যা করেছে তাদের ফাঁসি দাবি করছি। আমরা শ্রমিকরা মানুষকে রাতদিন সেবা প্রদান করে থাকি। তাই ওই ঘটনার তীব্র নিন্দা জানাই।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









