নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ মুক্তিযোদ্ধা এ কে শামস উদ্দিনের ৪৮ তম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ শামস উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। প্রধান শিক্ষক নাছিমা আকতারের সভপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, নাগরপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসা সুপার আব্দুস সালাম, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রমুখ। এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...








