নিজস্ব সংবাদদাতাঃ শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ রবিবার দুপুরের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে শহরের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানা পরিচালনা করা হয়। এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।এসময় সড়ক বিভাগ, টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে একাধিকবার মাইকিংসহ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ৯০ ভাগ অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছেন। বাকি গুলো আমরা উচ্ছেদ করেছি। আমাদের এ অভিযান পাঁচদিন চলবে।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









