শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home আর্ন্তজাতিক

প্রথম শিরোপা জিতলো টাইগাররা

by নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০১৯
in আর্ন্তজাতিক, খেলার খবর, জাতীয়, বিশেষ সংবাদ, হোম
A A

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের হারিয়ে প্রথম শিরোপা জিতলো বাংলাদেশ। মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজ বাদে এই প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পেলো টাইগাররা। ক্যারিবীয়ানদের ৫ উইকেটে হারিয়ে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। বল বাকি ছিল আরও ৭টি। এর আগে ছয়বার ফাইনালে উঠেছিল টাইগাররা। আর এই ফাইনাল নিয়ে সপ্তম ফাইনালে খেলতে নামে লাল-সবুজের জার্সিধারীরা। লাকি সেভেন হয়েই বাংলাদেশের শিরোপা জয়টি আসলো।

ডাবলিনে বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ থাকে। আবার বল মাঠে গড়ালেও ম্যাচ নামিয়ে আনা হয় ২৪ ওভারে। তাতে ক্যারিবীয়ানরা ১ উইকেট হারিয়ে তোলে ১৫২ রান। বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ লুইস মেথডে) টাইগারদের টার্গেট দাঁড়ায় ২১০ রান। ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে টাইগাররা।

আরও পড়ুন

ভাসানী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চীনা দূতাবাসের সেক্রেটারি শিয়া ডাওজিং সহ প্রতিনিধিদল

আপনারা জাতির সাথে বেইমানি করেছেন সরকারের উদ্দেশে জামায়াতের আমির-ডা:শফিকুর রহমান

ইনিংসের ষষ্ঠ ওভারে শ্যানন গ্যাব্রিয়েল ফিরিয়ে দেন তামিম এবং সাব্বিরকে। দলীয় ৫৯ রানের মাথায় ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন তামিম, সাব্বির কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন। ১০.৩ ওভারে বাংলাদেশ দলীয় শতক তুলে নেয়। যা টাইগারদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম দলীয় শতক। ২৭ বলে ফিফটি করেন সৌম্য সরকার। বাংলাদেশের চতুর্থ দ্রুততম ফিফটি এটি। টানা তিন ম্যাচেই ফিফটির দেখা পেলেন দেশের মাটিতে সবশেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা সৌম্য। ইনিংসের ১২তম ওভারে বিদায় নেন সৌম্য। তার আগে মুশফিকের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন। বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬৬ রান। তার ৪১ বলে সাজানো ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার আর তিনটি ছক্কার মার।

১৪তম ওভারের শেষ বলে এলবির ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। রেইফারের বলে আউট হওয়ার আগে ২২ বলে দুই চার, দুই ছক্কায় মুশফিক করেন ৩৬ রান। দলীয় ১৩৬ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। তার আগে ১৪ বল খেলে একটি চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে একটি ছক্কা। ২০ বলে ফিফটি করেন মোসাদ্দেক হোসেন। যা বাংলাদেশের তৃতীয় দ্রুততম ফিফটি। মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। কাজের কাজটি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪ বলে করেন অপরাজিত ৫২, যেখানে চার ছিল দুটি আর ছক্কার মার ছিল ৫টি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। ইনিংসের ২৩তম ওভারে মিরাজ ফিরিয়ে দেন ওপেনার শাই হোপকে। বাউন্ডারি সীমানায় দারুণ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন। তার আগে ক্যারিবীয়ান ওপেনার ৬৪ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন ৭৪ রান। দলীয় ১৪৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। আরেক ওপেনার সুনীল অ্যামব্রিস ৭৮ বলে সাতটি চারে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা ড্যারেন ব্রাভো ৩ রানে অপরাজিত থাকেন।

শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় শুরু হয় ম্যাচটি। ইনজুরির কারণে এই ফাইনালে নেই সাকিব আল হাসান। এছাড়া, আগের ম্যাচে থাকলেও এই ম্যাচে নেই আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, লিটন দাস। দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।

ত্রিদেশীয় সিরিজে নামার আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের উলভস দলের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এরপর মূল আসরে নেমেই বাজিমাত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা দারুণ করেছিল মাশরাফির দল। ক্যারিবীয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আইরিশরা। বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। আর নিজেদের তৃতীয় ম্যাচে আবারো ক্যারিবীয়ানদের সহজেই হারিয়ে দেয় টাইগাররা। সেই ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটের জয় পায়।

নিজেদের তৃতীয় ম্যাচে আরেকবার ক্যারিবীয়ানদের হারালে টাইগারদের পয়েন্ট বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ ১০। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনালে উঠে বাংলাদেশ। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও ফাইনাল নিশ্চিত করে। নিয়মরক্ষার ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ৪ ম্যাচে তিন জয় আর একটি ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে টাইগারদের মোট পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪। ফাইনালে সেই উইন্ডিজদের হারিয়েই টাইগাররা প্রথম কোনো ফাইনালের শিরোপা জিতলো।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্শ, কেমার কোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি এবং মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভাসানী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চীনা দূতাবাসের সেক্রেটারি শিয়া ডাওজিং সহ প্রতিনিধিদল

ভাসানী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চীনা দূতাবাসের সেক্রেটারি শিয়া ডাওজিং সহ প্রতিনিধিদল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি...

আপনারা জাতির সাথে বেইমানি করেছেন সরকারের উদ্দেশে জামায়াতের আমির-ডা:শফিকুর রহমান

আপনারা জাতির সাথে বেইমানি করেছেন সরকারের উদ্দেশে জামায়াতের আমির-ডা:শফিকুর রহমান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি সরকারকে উদ্দেশ করে বলেছেন, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন। বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগ দিয়ে...

মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে – প্রতিমন্ত্রী টুকু

মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে – প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক...

টাঙ্গাইলের ধুলটিয়া গ্রামে উত্তরণ যুব সংঘের উদ্যোগে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধুলটিয়া গ্রামে উত্তরণ যুব সংঘের উদ্যোগে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া গ্রামে উত্তরণ যুব সংঘের উদ্দ্যোগে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার (১৮সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ধুলটিয়া মাদ্রাসার পাশে...

টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার

টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার...

Next Post

বাসাইলে বেইলী ব্রিজ দেবে যান চলাচল বন্ধ

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?