স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া গ্রামে উত্তরণ যুব সংঘের উদ্দ্যোগে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার (১৮সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ধুলটিয়া মাদ্রাসার পাশে উত্তরণ যুব সংঘের খেলার মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় ইঞ্জিনিয়ার ছানোয়ার আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪নং করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো:ইউসুফ আলী,উদ্বোধক হিসেবে সরটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এস.এম বদরুদ্দো বদর,সম্মনিত অতিথি সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক-মো:মোজাম্মেল হোসেন তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। খেলা মাঝে করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী বলেন-খেলাধুলা মানুষের শরীর ভালো রাখে। মাদকদ্রব্য থেকে বিরত রাখে। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পাড়ি তা হলে আমার প্রথম কাজ থকবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা এবং ছেলে-মেয়েদের নিবিন্ন খেলা উদ্বুদ্ধ করা।
খেলায় অংশ গ্রহণ করেন চ্যাম্পিয়ন চেজার্স বনাম থান্ডার স্ট্রোক। প্রথমে খেলার মাঠে ১-১ গোলে দুটি দল ড্র করে। পরে ট্রাই-বিকার এর মাধ্যমে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন চেজার্স দল বিজয়ী হয়। এছাড়া, বিজয়ী দলকে ৩২ ইঞ্চি টিভি এবং পরাজিত দলকে ২৮ইঞ্চি টিভি তুলে দেওয়া হয়।









