স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয়দের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এর আগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহেল কাফি সাহেদ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম সাতিল,,তানভীর হোসেন সজল, মিজানুর রহমান উজ্জ্বল সহ জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।