স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত‘মানবসেবা হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা ও ভূল চিকিৎসার কারণে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে অস্ত্রোপচারের জন্য ডাক্তারের পরামর্শে মানবসেবা হাসপাতালে রোগীতে ভর্তি করা হয়। রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে হাসপাতালজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা যায়।
স্বজনদের সূত্রে জানা যায়- পায়ে অস্ত্রোপচারের উদ্দেশ্যে রোগীকে সুস্থ স্বাভাবিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের জন্য ওটিতে (অপারেশন থিয়েটার) নেওয়ার পর অপারেশন সম্পূর্ণ হওয়ায় পর চিকিৎসকদের দায়িত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরে ঘটনার পরপরই সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং একপর্যায়ে অভিযুক্ত চিকিৎসক ও কর্মীরা হাসপাতাল থেকে সটকে বা আড়াল হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে নিহতের ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে গিয়ে বিক্ষোভ প্রকাশ করেন এবং দোষী চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবি জানান। এ পর্যায়ে বিক্ষুদেও সৃষ্টি হয়।পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রস্ততি চলছে। স্থানীয় সচেতন মহল ও হিতের স্বজনরা জড়িত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের একজন মালিক নাহিদ ইসলাম সাংবাদিকে জানান-আমি ঐ সময় টা হাসপাতালে ছিলাম না । পরে এসে আমি জানতে পারি রোগির ডায়াবেটিস বেশি এবং হার্ডে একটু প্রবলেম ছিলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু জানিয়েছেন,লিখিত অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।








