শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে কোন সুখবর নেই ; আটা ও ময়দার দাম ঊর্ধ্বমূখী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:-গত কয়েক সপ্তাহ ধরেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ডিম, মাছ, মুরগি, চিনি, আটা ও ময়দা দাম ঊর্ধ্বমূখী। এবার তার সঙ্গে যোগ হয়েছে সয়াবিন তেল। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় আরও চাপ তৈরি হয়েছে। গেল সপ্তাহে কিছু সবজির দাম কমলেও এ সপ্তাহে বাড়তি। কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আবার কিছু সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে স্বল্প আয়ের মানুষ এমনিতেই বেকায়দায় আছে। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ঘোষণার কারণ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের দাম বাড়াচ্ছেন– এমন অভিযোগ করেছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজার, সিটি বাজার, ছয়আনি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র মিলেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, দুই-তিন সপ্তাহ ধরে বাড়তি দামে ডিম ও মুরগি বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু বাজারে নতুন দরের তেল না এলেও পুরনো বোতল নতুন দামে বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লার মুরগি এলাকাভেদে ১৯৫ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহেও একই ছিল। সোনালি মুরগির দামও গত সপ্তাহের মতোই ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ডিম। এর আগে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল। তবে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে বর্তমানে প্যাকেটজাত দুই কেজির আটা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন-চার সপ্তাহ আগেও একই আটা ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খোলা আটার দামও বেড়ে ৫০ টাকা হয়েছে, যা আগে ছিল ৪৫ টাকা। এক মাসের ব্যবধানে আটার দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। চিনির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা মাস খানেক আগে ১১০ টাকায় বিক্রি হয়।

বাজারে মাছের দামও বাড়তি। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩৫০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং পোয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী ১২০০ থেকে ২৪০০ টাকা কেজি দরে। এছাড়া চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গুণতে হচ্ছে হাজার টাকার বেশি।
সীমিত আয়ের মানুষের ভরসা ডিম ও সবজি। এ দু’টি পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন এসব ক্রেতারা। এদিন বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কিছুটা কম দামে শসা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়। বর্ষা মৌসুমেই বাজারে আসা শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।

আরও পড়ুন

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

এর মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে কেজি ৪০ টাকা। নতুন করে দাম বেড়েছে কাঁচা মরিচের। গত সপ্তাহের ১২০ টাকার কাচামরিচ এদিন ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম সবচেয়ে বেশি এমন সবজির মধ্যে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ৮০ টাকা। লাউ প্রতি পিচ ৫০ থেকে ৭০ টাকা, কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। তবে বিভিন্ন ধরনের শাকের দামও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। লাল শাক ১০ টাকা প্রতি আঁটি। কলমি শাক ১০ টাকা প্রতি আঁটি। ডাঁটা শাক ৩০ থেকে ৪০ টাকা প্রতি আঁটি। পুঁইশাক ৩০ থেকে ৫০ টাকা প্রতি আঁটি। লাউ শাক ৪০ থেকে ৬০ টাকা প্রতি আঁটি। কচু শাক ২৫ থেকে ৩০ টাকা প্রতি আঁটি বিক্রি হচ্ছে।

 

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- দশ বছর আগের এক সড়ক দুর্ঘটনা ওলট পালট করে দিয়েছিল চাঁন মিয়ার সাজানো জীবন। ট্রাক্টর দুর্ঘটনায় ডান পা হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছিলেন তিনি। কিন্তু এরপরেও দমে যাননি...

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের জে*ল

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের জে*ল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে যমুনা নদী থেকে অনুমোদন বিহীনভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মাদক সেবনের পর অপ্রকৃতস্থ অবস্থায়...

টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রকল্পের চেক বিতরণ

টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রকল্পের চেক বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে ২০২৬-২০২৭ অর্থ বছরে অসহায় দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বের) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে...

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরষ্কার বিতরণ

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরষ্কার বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরেরর বটতলাস্থ প্রিমিওপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এসএম...

Next Post
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?