স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল শহরে ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব এর সামনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।
ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জাতীয় ˆদনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, ˆদনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো.শামীম আল মামুন ।
সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক ও জাতীয় ˆদনিক চৌকস পত্রিকার টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম টিটু ও সংগঠনের সদস্য ও যুগ-যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তানিয়া ইসলামকে টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তাার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও ˆদনিক জনতার কথা পত্রিকার চীফ রিপোর্টার মো.খোরশেদ আলম, সহ-সভাপতি ও ˆদনিক আকাশ বার্তা পত্রিকার সহ- সম্পাদক মো.শফিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক ও ˆদনিক দেশ বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন ,¯^াস্থ্যবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সজীব মিয়া , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী টিলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালন করেন| দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ । তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে| ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ।
বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না করা হলে এ আন্দোলন চলমান থাকবে ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের ঢাকা ক্লিনিকে সাংবাদিক সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে হেনস্তকার শিকার হন বলে অভিযোগ করা হয়| এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়-ফ্যাসিবাদ সরকারের- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
আলোকিত বাংলা ডেক্স : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, দেশে যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে...









