স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস ও শহিদ আবু সাঈদের ২য় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্য টাঙ্গাইল শহরের উদ্যোগে বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি বের হয়।
র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মেইন রোডে শহিদ মারুফের স্মৃতিস্তম্ভের পাশে এসে শেষ হয়। পরে সেখানে জুলাই আন্দোলনের সকল শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









