শুক্রবার, জুন ৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইল গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাংচুর

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬
in Breaking News, গোপালপুর, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, ভূঞাপুর, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার পাশাপাশি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় টানা চার ঘণ্টার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে শুক্রবারও (৫ জুন) দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় ১ জন নিহত ও উভয় গ্রামের অন্তত ৩০জন আহত হয়েছে। এ সময় ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ, গরু-বাছুর, গোলার ধান ও গৃহস্থালী সামগ্রী লুটপাটেরও ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারে হামলা চালিয়ে শতাধিক দোকানপাট ভাংচুর ও লুট করা হয়। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

টাঙ্গাইল দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

স্থানীয় সূত্র জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গুলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা চার ঘণ্টার সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অন্তত ১১টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় দণ্ড বিধির ১৪৪ ধারা জারি করে।

এদিকে, শুক্রবার সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সংঘর্ষ আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার থেকে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। গোপালপুর অংশে বৃহস্পতিবার রাতে মাইকিং করে অস্ত্র নিয়ে সমবেত হওয়ার ঘোষণা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকাল ৬টা থেকে গোপালপুরের নলীন ও ভূঞাপুরের জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এর মধ্যেই শুক্রবার সকালে দুই এলাকায় হামলার ঘটনা ঘটে। জগৎপুরার কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রথমে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সংঘর্ষের প্রভাব অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালপুর অংশের লোকজন বৃহস্পতিবার রাতে মাইকিং করে ‘শুক্রবার যার কাছে যে অস্ত্র আছে, তা নিয়ে নলিন বাজারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়’। এর জেরে রাতেই ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল ৬টা থেকে এই আদেশ কার্যকর থাকবে আর বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম জানান, মাস খানেক আগে গোপালপুর উপজেলার গুলিপেচা এবং ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে ২৮-৩০জন আহত হয়। এতে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান আহত হন। পরে জগৎপুরাবাসিরা গুলিপেচা গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এর প্রতিশোধ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর জগৎপুরা গ্রামের কয়েকশ’ মানুষ লাঠিসোটা ও রামদা নিয়ে গুলিপেচা গ্রামে হামলা চালায়। তারা ১১টি বাড়িতে অগ্নিসংযোগ করে। গরু-বাছুরসহ সব কিছু লুট করে নিয়ে যায়। হামলায় নারী শিশুসহ অনেকেই আহত হয়। এর মধ্যে হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের অবস্থা গুরুতর।

অপরদিকে জগৎপুরা গ্রামের বাসিন্দা এবং নলিন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন, এদিন রাত ৮টার পর হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের কয়েকশ’ মানুষ নলিন বাজারে হামলা চালায়। তারা বেছে বেছে জগৎপুরা গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও লুট করে। এতে প্রায় তিন কোটি টাকার পণ্য লুট হয়। এদিন গভীর রাত পর্যন্ত উভয় পক্ষ রণপ্রস্তুতি নিয়ে নতুন করে হামলার জন্য অপেক্ষা করছে এমন অভিযোগে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুই গ্রামের সংঘর্ষে ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে কালাম তালুকদার(৬৫) নিহত হয়েছেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হাসপাতালে পৌঁছার আগেই কালাম তালুকদার মারা গেছেন।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু জানান, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধটি মূলত একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। কয়েক মাস আগে একটি দোকানে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। পরে বিভিন্ন সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। হঠাৎ আবারও সংঘাত শুরু হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া তিনি বলেন, রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তিনি মনে করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান, বিশৃঙ্খলা ঠেকাতে গোপালপুরের নলীন বাজার, গুলিপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই উপজেলায় এখন থমথমে পরিস্থিতি ও চাপা উত্তেজনা রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাব-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড় টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল...

বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬
0

শামছউদ্দিন সায়েম : - বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে অসহায়,দরিদ্র ও বিভিন্ন পেশাজিবী মানুষদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। বৃহস্পিবার (৪জুন) দুপুরে ৬নং ওয়ার্ড কলেজ পাড়া, মির্জাবাড়ী প্রায়...

টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে

টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীমুখী মানুষ। এতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। একই সঙ্গে গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন...

টাঙ্গাইলে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

টাঙ্গাইলে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬
0

টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়া এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাবকাবাসীর অভিযোগ, পরিবারের কয়েক সদস্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক...

টাঙ্গাইল ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত এক শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

টাঙ্গাইল ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত এক শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

by নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী ফাতিহা নামে এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাক্সিন (র‌্যাবিক্স) পুশ (প্রয়োগ) করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়িত্বে...

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা…

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?