স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব।
টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, সাধারণ গ্রন্থাগারের সেক্রেটারি কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এনসিপির জেলা সেক্রেটারি এডভোকেট কামরুজ্জামান শাওন, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াত ইসলামীর অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।








