স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার মৌশা কাঠালিয়া গ্রামে ক্রয়কৃত ৩৬ শতাংশ জমিতে দেয়াল ও ঘর নির্মাণে বাধার সম্মুখীন হচ্ছে মোঃ ছবুর নামের এক ব্যাক্তি। আব্দুল কদ্দুস ও আলমগীর নামের দুই ব্যক্তি দেয়াল ও ঘর নির্মাণে বাধা প্রদান করছে বলে মোঃছবুর মিয়ার অভিযোগ ।
সরে জমিনে গিয়ে জানা যায়-মো:ছবুর মিয়া ৩৬ শতাংশ ভূমি তার দুই ছেলের নামে ক্রয় করে। উক্ত ভূমিতে মাটি বরাট করে চাষাবাদ করছে দীর্ঘদিন যাবৎ। যাহার সাব-কলা দলিল নং-১০৪০/২২ এস.এ দাগ নং-১৮,৭৭৭,বি.এস দাগ নং-৬৮৯,৬৫০। উক্ত জমি ক্রয় করার পর হইতে আ:কদ্দুস মিয়া,আলমগীর মিয়া উভয় পিতা-মৃত.রাজ্জাক মিয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয় রানি করছে বলে জানান মো:ছবুর মিয়া।
তিনি বলেন-আমার জমির সীমানার খুটি তুলিয়া ফেলে। আমার জমির সীমানা ভিতরে জমি রয়েছে বলে তারা দ্বাবি করে। উক্ত স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ আমার জমি পরিমাপ করে দেয়। তার পরেও তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমার নিজের সিমানায় দেয়াল এবং ঘর তুলতে দিচ্ছে না । পরে, আমি টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর সুষ্ঠ বিচার চেয়ে একটি অভিযোগ করি।
একাবাসি বলেন- স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা জমি পরিমাপ করে দিয়েছে অনেক বার তার পরেও আ:কদ্দুস ও আলমগীর দুই ঝামেলা করে।
এ বিষয়ে বিবাদী আ:কদ্দুস ও আলমগীর বলেন-আমরা কোন বাধা দিচ্ছি না বলে অশিকার করেন। তাদের জায়গা আছে বলে তাদের দাবি।









