সোমবার, জুন ২২, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৪
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায় ওই সব বালুঘাটের সংখ্যা দিন দিন বাড়ছে।

ফলে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীতীর রক্ষাবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং সরকারের ইকোনোমিক জোন তৈরির প্রস্তাবিত প্রকল্প ভেস্তে যাচ্ছে। এলাকাবাসী বালুঘাট বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আরও পড়ুন

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

জানা যায়, যমুনা নদীর বালু স্থানীয়দের কাছে সাদাসোনা হিসেবে খ্যাত। আওয়ামীলীগের শাসনআমলে টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নে অবৈধ বালুঘাট ছিল ১৯টি। এসব বালুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মাসুদুল হক মাসুদ এবং সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির নিয়ন্ত্রণ করতেন।

অন্যদিকে, অর্জুণা ও ফলদা ইউনিয়নে বালুঘাট ছিল ৩টি। এগুলোর নিয়ন্ত্রণ করতেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আওয়ামীলীগের নেতারা আত্মগোপনে চলে যান। ওইসব বালুঘাটের নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় বিএনপি নেতাদের হাতে।

১৯টি অবৈধ বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতারা আরও ১৪টি অতিরিক্ত বালুঘাট বসায়। তাহেরুল ইসলাম তোতার নিয়ন্ত্রণাধীন ৩টি বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকায় আরও ২টি নতুন বালুঘাট বসায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে সুইট, মোজাম্মেল হোসেন ও যুবদল নেতা টিপু। বর্তমানে ভূঞাপুর উপজেলায় ৩৩টি ও ৫টি মোট ৩৮টি অবৈধ বালুঘাট চলছে। প্রতিটি বালুঘাটে রয়েছে ৩-৪টি করে বালু তোলার পয়েন্ট। যেগুলো থেকে বালু কেটে ট্রাকে তোলা হয়।

খোঁজ নিয়ে জানাগেছে, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের ৩৩টি অবৈধ বালুঘাট ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. সোলায়মান হোসেন ওরফে লিটন মন্ডল, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডলকে নিয়ে অবৈধ বালুঘাটগুলো পরিচালনা করছেন। তারা ৩৩টি অবৈধ বালুঘাটকে ৬ ভাগে ভাগ করে স্থানীয় নেতাকর্মীদের দায়িত্ব দিয়েছেন।

এছাড়া ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে ফলদা ইউনিয়নের কুঠিবয়ড়া, অর্জুনা ইউনিয়নের অর্জুনা, তারাই, জগৎপুরা ও নলিন এলাকার ৫টি বালুঘাটের নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে সুইট, মোজাম্মেল হোসেন ও যুবদল নেতা টিপু।

সরেজমিনে দেখা যায়- নিকরাইল ইউনিয়নের নিকরাইল, মাটিকাটা, সিরাজকান্দী, জিগাতলা এলাকায় ২৪টি এবং গোবিন্দাসী ইউনিয়নে ৯টি বালুঘাট রয়েছে। বালুঘাটগুলো নিয়ন্ত্রণে ৬টি গ্রুপ করে দেওয়া হয়েছে। প্রথম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গী হোসেন মন্ডলের ছোট ভাই বিএনপি নেতা আলম মন্ডল, ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসমত প্রামানিক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার শরীফ। দ্বিতীয় গ্রুপের নেতৃত্বে রয়েছেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাজিব হোসেন তালুকদার কফিল, মো. মোহসিন তালুকদার দিপু, মো. আসলাম মেম্বার।

তৃতীয় গ্রুপের দায়িত্বে রয়েছেন- ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস। চতুর্থ গ্রুপে রয়েছেন- বিএনপি নেতা মো. আসলাম, মো. হাসেম প্রামানিক, আব্দুল লতিফ।

পঞ্চম গ্রুপে রয়েছেন, বিএনপি নেতা আকবর প্রামাণিক, মুজাফফর প্রামাণিক, মো. আলম মন্ডল। ষষ্ঠ গ্রুপের দায়িত্বে রয়েছেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু।

স্থানীয় একাধিক বালু ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানায়, ৩৩টি বালুঘাটের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকা উঠিয়ে মূল দায়িত্বপ্রাপ্ত চার নেতা নিজেদের কাছে জমা রেখেছেন। জমাকৃত ওই টাকা থেকে ৭৯ লাখ টাকায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ বালুঘাট পরিচালনা করা হচ্ছে। জমাকৃত অবশিষ্ট টাকা আপদকালীন সমস্যা নিরসনের জন্য রাখা হয়েছে।

স্থানীয় অর্ধশতাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানায়, যেভাবে অবৈধ বালুঘাট বসিয়ে দিন-রাত বালু বিক্রি করা হচ্ছে তাতে এ এলাকায় সরকার প্রস্তাবিত ইকোনোমিক জোন প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বালুখেকোরা ইকোনোমিক জোনের জন্য অধিগ্রহণকৃত জায়গা থেকেও বালু বিক্রি করছে।

অন্যদিকে, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফলদা ইউনিয়নের কুঠিবয়ড়া, অর্জুণা ইউনিয়নের অর্জুণা, তারাই, জগৎপুরা ও নলিন এলাকার ৫টি স্থানে যমুনা নদীতে বাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের গাইডবাঁধ(তীররক্ষা বাঁধ) ভেঙে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করে নদীর চর কেটে বালু বিক্রি করছে।

তারাই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক রজমান আলী ও সিফাত আহমেদ সহ অনেকেই জানান, যেভাবে দিন-রাত ভেকু মেশিন(খননযন্ত্র) দিয়ে বালু কেটে ট্রাকযোগে বিক্রি করা হচ্ছে তাতে আগামি বর্ষা মৌসুমে নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একাধিকবার তারা প্রতিবাদ ও অভিযোগ করেও কোন প্রতিকার পান নি।

বাধ্য হয়ে মঙ্গলবার(৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বলরামপুর, তারাই ও গারাবাড়ি এলাকার লোকজন ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের গারাবাড়ী এলাকায় আগুন জ¦ালিয়ে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খরব পেয়ে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

এরআগে গারাবাড়ী এলাকায় স্থানীয়দের আন্দোলন চলাকালে অবৈধ বালুঘাটে গিয়ে এলাকাবাসী বালু উত্তোলনের বেশ কয়েকটি ভেকু (খননযন্ত্র), একটি ড্রামট্রাক ও বেশকিছু পাইপ ভাঙচুর করে। পরে পাইপগুলো মহাসড়কে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

এদিকে, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজাম্মান তালুকদার সেলু জানান, তিনি বালুঘাটের সঙ্গে জড়িত নন। তার নাম ভাঙ্গিয়ে বিএনপির লোকজন ঘাটগুলো পরিচালনা করছে।

নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল জানান, সকল বালুঘাট নিয়ন্ত্রণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজাম্মান তালুকদার সেলু এবং তারা তাঁকে সহযোগিতা করেন।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাহিমা বিনতে আখতার জানান, বিক্ষোভের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বালুঘাট বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে  এক নারী নিহত সহ আহত ২ জন

টাঙ্গাইল এলেঙ্গায় বাস-সিএনজির সংঘর্ষে এক নারী নিহত সহ আহত ২ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর টাঙ্গাইলে ছাত্রদলের মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে...

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজে ৫০ লাখ টাকার সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট...

Next Post
টাঙ্গাইল মির্জাপুরে ২০ বছর পর দখলকৃত রাস্তা ফেরত পেল হিন্দু পরিবার

টাঙ্গাইল মির্জাপুরে ২০ বছর পর দখলকৃত রাস্তা ফেরত পেল হিন্দু পরিবার

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?