মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৫ হাজার ২’শ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) ডিবি পুলিশ। ১৬ জুলাই দিবাগত রাতে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের এক টেইলার্সের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ শাহীন আলম। রোববার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিন এর ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক চৌকস দল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লাস্থ ভারাকৃত টেইলার্স দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। সে দীর্ঘদিন যাবত টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন উপজেলায় ইয়াবা পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (গ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান
স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...









