মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাইয় আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায়
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান,নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...









