মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ১৭ লাখ ৫০ হাজার টাকার হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানায়, কালিহাতী উপজেলার কস্তুরিপাড়া থেকে সোমবার আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার কস্তুরিপাড়া এলাকায় চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...









