মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে এলইডি বিলবোর্ডের শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন রাস্তার পাশে ৭ মার্চ সোমবার সকালে এই বিলবোর্ড স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ’ সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যগণ। এই বিলবোর্ড স্থাপনের ফলে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পথচারী’সহ সাধারণ জনগণ দেখা ও শোনার সুযোগ পেয়েছে।
টাঙ্গাইল ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত এক শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী ফাতিহা নামে এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাক্সিন (র্যাবিক্স) পুশ (প্রয়োগ) করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়িত্বে...









