মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী’সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
১১ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবসের কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর(৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল(২) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ‘সহ অন্যান্য সুধীজন। শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যান গিয়ে শেষ হয়। আনন্দ র্যালীতে জেলা ও বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী’সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
টাঙ্গাইলে মির্জা আবু সাঈদ স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে মির্জা আবু সাঈদ স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ই আগস্ট) বেলা ১১ টার দিকে পৌর এলাকার ৬ নং ওয়ার্ড,...









