টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সম্মেলন উপলক্ষে নাগরপুর উপজেলা দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মো. আতোয়ার রহমানের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। এ সময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমান আলী, মধুপুর দলিল লেখক সমিতির সভাপতি মো. মোকলেছুর রহমান, গোপালপুর দলিল লেখক সমিতির সভাপতি মো. বেল্লাল হোসেন, কালিহাতী দলিল লেখক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, ধনবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, ধনবাড়ী দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মুহাম্মদ শামীম, দেলদুয়ার দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন মোর্শেদ, মধুপুর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মীর এনামুল হক পারভেজ। এ সময় উপজেলার সকল দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...









