মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে ৪ অক্টোবর সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম। গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের সংশ্লিষ্ট প্রকৌশলীগণ, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সুধীজন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









