মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু পরিষদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব)
প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম’সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় ও বাদ আসর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিমখানায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...









