মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামী (মুসলীম) লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক জননেতা শামসুল হকের ৫৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় জননেতা শামছুল হকের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচী শুরু হয়। এরপর ফ্রি মেডিকেল ক্যাম্প, এতিম অনাথ দুস্থদের মাঝে খিচুরী বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম স্বপন ও সাধারন সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন ও মরহুমের পরিবারবর্গ সহ ভক্ত-অনুরাগীরা। শামছুল হক ফাউন্ডেশন এ সকল কর্মসূচী বাস্তবায়ন করেন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









