মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন ও করোনার উপসর্গে ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় ৭০৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার শতকরা ২৭ দশমিক ৫৮ ভাগ। যা পূর্বেরদিন থেকে শূন্য দশমিক ১২ ভাগ কম। আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৩,৩৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭,২২৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, এখনো উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা পাওয়া যায় নি। পেলে পরে আপডেট করা হবে।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...









