মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে দুই জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে । নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪১৩ জন। যা জেলায় এ পর্যন্ত সবচেয়ে বেশি একদিনে আক্রান্তের হার। যা আজ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৪১৩ জন।
টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ৫ জন করোনা ভাইরাসে মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। আর ৭১৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৭ দশমিক ৯২ ভাগ। জেলায় এ নিয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৪৪ জন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









