মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে ৫৪টি চেকপোষ্ট বসিয়ে লকডাউন কার্যকর করতে কাজ করে যাচ্ছে। এদিকে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র্যাব ও আনসার সদস্যাও মাঠে টহল দিচ্ছে। পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিসস্ট্রেটদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে। বিনা কারণে কেউ রাস্তায় বের হলে ও মাস্ক ছাড়া কাউকে দেখা গেলেই ভ্রাম্যমান আদালত জরিমানা করছে। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেয়া হচ্ছে না।
অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ছাড়া জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটসহ দোকান-পাট বন্ধ রয়েছে। সড়ক ও মহাসড়কে জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এছাড়া বন্ধ রয়েছে অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যক্তিগত যানবাহন সহ সকল প্রকার গণপরিবহন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









