মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯৩ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৪৩৭ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৩ জন।সদর ৭৯, ঘাটাইল ২৬,কালিহাতী ১৮,গোপালপুর ১৬, দেলদুয়ার ১৪,ভূয়াপুর ১৪,মধুপুর ৮,ধনবাড়ি ৬,মির্জাপুর ৬,সখিপুর ৩,নাগরপুর ৩,মোট।
জেলায় শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ১৬ ভাগ। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা রোগী ৭৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১০৮জন। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪ জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৫৭ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৬ জন আর জেনারেল বেডে ২২ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৬৩৬ জন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









