বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

ঘাটাইলে নিষিদ্ধ চায়না জাল দিয়ে চলছে মাছ নিধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২১
in টাঙ্গাইল সংবাদ
A A

সৈয়দ মিঠুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বর্ষার পানি পুরোপুরি আসার আগেই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নদী-নালা, খাল-বিল ও মাঠ-ঘাট ছেয়ে গেছে ‘চায়না’ জালে। আর এসব জাল দিয়ে প্রাকৃতিক উৎসে ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন স্থানীয়রা। উপজেলার সর্বত্র স্বল্প পানিতে দেখা যাচ্ছে এই জাল। জালের মালিকরা বলছেন, এমন কোনো মাছ নেই যা এই জালে ধরা পড়ে না। মৎস্য কার্যালয় বলছে, এই জাল সর্বনাশা। এটা বন্ধ করা হবে।

উপজেলার গুণগ্রাম, লাউয়াগ্রাম, বানিয়াপাড়া, জামুরিয়া চানতারা, আন্দিপুর, শাহপুর গ্রামের নিচু বাইদগুলো ঘুরে সারি সারি চায়না জাল দেখতে পাওয়া যায়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় যেখানেই একটু পানি জমেছে সেখানেই এই জাল পাতা হচ্ছে। আর অবাধে ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে। জ্যৈষ্ঠ-আষাঢ় মাস মাছের প্রজননকাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়তে পারছে না। যার ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। পোনা মাছও ধরা পড়ছে এই জালে। এভাবে অবাধে ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরলে মাছের অভাব দেখা দেবে।
চানতারা গ্রামের আব্দুল মালেক বলেন, পানিতে যদি মাছ থাকে তবে চায়না জালে তা ধরা পড়বে। লোহার রডের সঙ্গে পেঁচিয়ে বিশেষভাবে তৈরি বর্গাকৃতির এই ঘন জালটি মাছের জন্য সর্বনাশা ফাঁদ। গুণগ্রামের রঞ্জিত কর্মকার বলেন, এই জালের দাম একটু বেশি হলেও পোষায়। এত মাছ অন্য কোনো জালে ধরা পড়ে না।

আরও পড়ুন

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

আন্দিপুর গ্রামের রশিদ মিয়া চায়না জাল দিয়ে মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছিলেন। তার ঝুড়িতে ছোট পোনা থেকে শুরু করে ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা টাকি মাছও দেখা যায়। এসব মাছের অধিকাংশই ডিমওয়ালা। ডিমওয়ালা মাছ ধরা ঠিক কি না জানতে চাইলে রশিদ বলেন, আমরা গরিব মানুষ। সংসার চালানোর জন্য মাছ ধরি। ভালো-মন্দ বুঝি না।

স্থানীয়রা বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ কর্মহীন হওয়ায় এসব মাছ ধরা আরো বেড়েছে। আগে যেসব লোক অন্য কাজকর্ম করে ব্যস্ত সময় পার করতেন, এখন তারা অনেকেই এসব মাছ ধরছেন।

বানিয়াপাড়া গ্রামের হায়দর আলী দীর্ঘ চল্লিশ বছর ধরে মাছের ব্যবসা করেন। মাছ কখন ডিম ছাড়ে এটি তিনি ভালো করে খেয়াল রাখেন। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে যে মাছ ধরতে হয় না তা তিনি মেনে চলেন। হায়দর আলীকে চায় না জাল সম্পর্কে জিজ্ঞেসা করলে তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে মাছের কারবার করেন কিংবা মাছ ধরা যাদের বংশগত পেশা, তারা কখনো এই জাল দিয়ে মাছ ধরবেন না। শুধু মৌসুমি শিকারিরাই এমন সর্বনাশা কাজ করতে পারেন।
ঘাটাইল বাজারের মাছ ব্যবসায়ী আবু হানিফ বলেন, এখন চায়না জাল দিয়ে যেভাবে গুঁড়া মাছ ধরা হচ্ছে, তাতে শুষ্ক মৌসুমে মাছের তীব্র আকাল হবে। হানিফ দ্রুত এই জাল নিষিদ্ধ করার দাবি জানান। আরেক ব্যবসায়ী আরফান আলী বলেন, এখন যারা চায়না জাল দিয়ে পোনা মাছ ধরে টাকা রোজগার করছে, তারাই একসময় আফসোস করবে।

উপজেলার হামিদপুর বাজার হলো ঘাটাইল ও পাশের কালিহাতী উপজেলা চায়না জাল বিক্রির একমাত্র বাজার। বাজারের দশ-বারোটি দোকানে এ জাল বিক্রি করা হয়। চায়না জালের বড় ব্যবসায়ী আলাউদ্দিন।

তিনি জানান, বর্তমানে চায়না জালের খুব চাহিদা। প্রতি ফুট জাল প্রায় ষাট টাকা দরে বিক্রি হয়। একজন ক্রেতা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট জাল ক্রয় করেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সর্বনাশা জাল বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার শেষ দিনে টাঙ্গাইল শহরের সেতু...

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, ˆনরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ...

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২৬ প্রতিযোগিতায় টাঙ্গাইল রাইফেল ক্লাবের তানভীর আহমেদ ২য় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করায় টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক...

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সেই পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

Next Post

টাঙ্গাইলে দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধারে অগ্রগামী এসিল্যান্ড খায়রুল ইসলাম

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?