মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় ১জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৬৫জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৩৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৮৬জন, দেলদুয়ারে ৯ জন, সখিপুরে ৩ জন, বাসাইলে ২জন, কালিহাতীতে ২০ জন, ঘাটাইলে ৩ জন, মির্জাপুরে ৬ জন, নাগরপুরে ৬ জন, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন, মধুপুরে ১ জন।
জেলায় শনাক্তের হার শতকরা ৪২ দশমিক ৮৫ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬২৭৪ জন। মোট সুস্থ হয়েছন ৪৩৯৮ জন। মোট মৃত্যু বরন করেছেন ৯৯জন।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









