শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home কৃষি

করোনার ভয়কে জয় করে এক জমিতে একাধিক ফসল চাষে সফল শাকিল আহমেদ

by নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২১
in কৃষি, টাঙ্গাইল সংবাদ, ঢাকা বিভাগ, সারা বাংলা
A A

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
করোনার ভয়কে নিজের বুদ্ধিমত্ত্বায় জয় করে এক জমিতে একাধিক ফসল চাষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি সফলতা পেয়েছেন টাঙ্গাইলের শাকিল আহমেদ নামে এক যুবক।

তিনি এখন স্থানীয় যুব সমাজের আইকন। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে আশপাশের কৃষক পরিবারের যুবকরাও চাষাবাদে আগ্রহী হয়ে ওঠছেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

শাকিল আহমেদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নের গোমজানি গ্রামের আব্দুল করিমের ছেলে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি এক জমিতে শসা, বিদেশি জাতে ব্ল্যাকবেরী তরমুজ ও বাঙ্গি চাষ করে সফল হয়েছেন। তার এক জমিতে তিন ফসলের ফলন ভাল হওয়ায় এলাকায় সাড়া ফেলেছে।

শাকিল আহমেদ জানান, বাড়ির পাশের ছিলিমপুর এমএ করিম উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাশ করেন। ২০১৪ সালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি শেষ করেন।

২০২০ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগ থেকে বিএসসি শেষ করেন।

তিনি জানান, গত বছরের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় প্রথম লকডাউনের কারণে পরিবারের সঞ্চয় করা অর্থ প্রায় শেষের দিকে। পরিবারে অর্থনৈতিক মন্দা, টানাপড়েন। ভাবলেন বসে না থেকে কিছু একটা করা উচিত।

লকডাউন শিথিলের পর বেসরকারি চাকুরির জন্য আবেদন করা শুরু করেন। লকডাউন শিথিল হলেও করোনা দুর্যোগে তখন বেসরকারি সেক্টরগুলো সংকটে। আবেদনের পর কয়েকটি মার্কেটিং কোম্পানি এবং প্রাইভেট হসপিটালের অ্যাডমিন শাখা থেকে মৌখিক পরীক্ষার জন্য ডাক পান তিনি।

মৌখিক পরীক্ষা শেষে বেতন, কাজের চাপ এবং সময় সম্পর্কে জানার পর তিনি ভাবলেন বিএসসি শেষ করে চাকুরিতে প্রবেশ করে খুব বেশি আরাম কিংবা একটু ভালো বেতন আশা করা প্রায় অবাস্তব।

এরপর চাকুরির চিন্তা বাদ দিয়ে নিজের সাবজেক্ট সম্পর্কিত কিছু করার মনস্থির করেন। যাতে নিজে কাজ করার পাশাপাশি এবং অন্তত দু-চারজন লোক তার সঙ্গে কাজ করে উপকৃত হতে পারে।

কৃষি বিভাগের শিক্ষার্থী হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের বসতবাড়িতে সবজি চাষ এবং পারিবারিক পুষ্টি চাহিদার প্রজেক্ট নিয়ে ভাবতে থাকেন। একই সঙ্গে এ বিষয়ে বাসায় কাজ করে সাফল্যের দেখা পান শাকিল।

সে লক্ষ্য সামনে নিয়ে একটু বৃহৎ আকারে কাজ করতে ইণ্টারনেট এবং ইউটিউবে সার্চ করে বাণিজ্যিক চাষাবাদের বিষয়ে জানতে থাকেন।

ইউটিউবে কৃষি বিষয়ক চ্যানেলের ভিডিও থেকে তিনি স্কোয়াশ, শসা, তরমুজ ও বাঙ্গি চাষ সম্পর্কে ধারণা নিয়ে তার বাবাকে জানান। বাবার আশ্বাস পেয়ে তিনি ভিন্ন উপায়ে চাষাবাদ করার চিন্তা করেন।

শাকিল আহমেদ জানান, কম পরিশ্রমে অধিক ফলনের লক্ষ্যে ভারত থেকে আনা উন্নত প্রযুক্তির আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন তিনি। ফলে জমিতে অতিরিক্ত কোনো শ্রমিকের প্রয়োজন পড়েনি।

প্রথমে তিনি স্কোয়াশ চাষ করে সফল হয়েছেন। এরপর তিনি শসা, তরমুজ ও বাঙ্গি চাষ করছেন। প্রথমে তিনি ৪৫ শতাংশ জায়গার মধ্যে ২৩ শতাংশ জায়গায় ১২ শতকে শসা গাছ লাগিয়েছেন। ১৫ শতকে তরমুজ বাকি জায়গায় তিনি বাঙ্গি চাষ করেছেন।

এ প্রজেক্টে তার ১৮ হাজার টাকা খরচ হলেও ইতোমধ্যে তিনি গত ১৪ দিনে প্রায় ৫০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। এ ছাড়া প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার টাকার শসা বিক্রি হচ্ছে।

আগামি সপ্তাহের মধ্যে বাঙ্গি ও ঈদুল ফিতরের আগের সপ্তাহে তরমুজ তুলে বাজারে বিক্রি করতে পারবেন। এছাড়াও চারদিকে নেট দিয়ে বেড়া দিয়ে করোলা ও ধুন্ধলের(ধুম্ভা) চাষ করেছেন। বাঙ্গি ও তরমুজের বেডের ফাঁকা জায়গায় লাল শাক ও ডাটা চাষ করেও পাঁচ হাজার টাকা বিক্রি করেছেন।

তার প্রজেক্টে পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে। তার এই চাষ পদ্ধতি দেখতে নিজ গ্রামসহ আশপাশের গ্রাম থেকে কৃষক পরিবারের যুবকরা দেখতে আসছে।

শাকিল আহমেদ অভিজ্ঞতা বর্ণনা করে জানান, ‘উইনডো মাচাং’ পদ্ধতিতে চাষাবাদ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা ও স্থানীয় পরিচিত ও আত্মীয়দের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

আশপাশের গ্রামসহ আতিয়া এলাকায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ পুরোপুরি নতুন ধারণা। আগে কখনও তারা এটি দেখেনি। এটা সম্পর্কে তাদের কোন ধারণা না থাকায় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পরও সমালোচকরা তাকে ‘পাগল’ উপাধি দিয়েছে।

সকল কটু কথা- ব্যঙ্গ, তুচ্ছ্ব- তাচ্ছ্বিল্য সহ সবকিছু সহ্য করে তিনি মনযোগের সঙ্গে কাজ করে গেছেন।

তিনি বলেন, পরিবারের সাপোর্ট ছিলো বলে আজকে যখন আমি সফলতা অর্জন করেছি এবং সমালোচকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উপকারিতা লক্ষ্য করছে- এখন তারা নিজেরাও এটা সম্পর্কে আগ্রহী হয়েছে। এটাই তার সাফল্য বলে মনে করেন শাকিল।

শাকিল আহমেদ জানান, করোনায় গ্রামে যার যার বাড়িতে ফাঁকা জমি ছিল সবাইকে তিনি সবজি চাষে উদ্বুদ্ধ করেছেন এবং নিজ থেকে বীজ এবং পরামর্শ দিয়েছেন। এক সময় তার গ্রামে সবসময় সবাই এক ফসল চাষ করতেন।

ধান চাষাবাদ ছাড়া তারা অন্যকিছু ভাবতেই পারেনি। স্থানীয় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে- কয়েকটি উঠান বৈঠক করে আলু এবং ভুট্টা চাষে উদ্ধুদ্ধ করেছেন তিনি।

তার তৈরি স্কোয়াশ, শসা, তরমুজ ও বাঙ্গির প্রজেক্ট দেখে গ্রামের বেশ কয়েকজন কৃষক পরিবারের যুবক আধুনিক চাষাবাদে আগ্রহী হয়েছেন। কৃষককে উন্নত কৃষি ব্যবস্থায় আগ্রহী করতে ধানের জন্য লাইন, লোগো,পার্চিং(এলএলপি) পদ্ধতি সম্পর্কে পরামর্শও দিচ্ছেন তিনি।

গোমজানি গ্রামের জাহিদুর রহমান, শহর আলী ও সেলিম আহমেদ জানান, এক সময় তাদের গ্রামে শুধু ধান চাষ করা হত। আগে কখনও তরমুজ চাষ করা হয়নি। সবজি চাষের কোন চিন্তাও ছিল না।

শাকিলের আধুনিক পদ্ধতিতে চাষ দেখে প্রথমে পরিহাস করলেও এখন তার সফলতা দেখে তারা গর্বিত। তারা শাকিলের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তার মতো চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার চাষ পদ্ধতি দেখতে অনেক দূর থেকে লোক আসে বলেও জানান তারা।

গ্রামীণ কৃষি নিয়ে বিস্তৃত পরিসরে কাজ করার স্বপ্ন দেখা শাকিল বলেন, বসতি জমি বাড়ছে। তবে কৃষি জমি দিন দিন কমছে। কৃষি নিয়ে বিশেষ করে গ্রামীণ কৃষি নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা তার।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২টার...

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...

Next Post

টাঙ্গাইলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা শাখার পরিচয়পত্র প্রদান ও মাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?