মোঃমশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে বালুবাহী ট্রাক। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কসহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সাটুরিয়া ও ঢাকাগামী সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার ০৯ এপ্রিল রাত ৯টার দিকে নাগরপুর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে এবং মাঝখানে ডেবে গিয়েছিল। এরপরও ওই ব্রিজে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতো। তবে দীর্ঘদিনেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি কর্তৃপক্ষ। এ্লাকাবাসীর অভিযোগ, বারবার উপজেলা এলজিইডি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাদের উদাসীনতার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, রাতে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙে খাদে পড়ে যায়। এরপর থেকেই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। তবে কোনো হতাহত হয়নি। উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ব্রিজ ভাঙার বিষয়টি জানা নেই।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...







