মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক একুশে পদক পাওয়ায় টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে।
মঙ্গলবার ২৩(মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসের ড্রিল শেড মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েন হোসেন মন্টু, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিসুর রহমান আনিস, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম শফিক,ও কাজী নুসরাত এদীব লুনা, পুলিশের অন্যন্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ফজলুর রহমান ফারুককে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।
টাঙ্গাইল বাসাইলের হাবলায় আড়াই লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে...








