বুধবার, জুন ২৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২১
in জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা
A A

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক শামসুল হকের
১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইলে ১ফেব্রুয়ারী সোমবার শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক শামসুল হকের কবরে বেলা সাড়ে দশটায় পরিবার ও ভক্তঅনুরাগীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এরপর টাঙ্গাইল শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শামসুল হকের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ, সিপিবি টাঙ্গাইলের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আফছার আলী, টাঙ্গাইল ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান, শামসুল হক ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম মোস্তফা লাবু, শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি কৃষক আব্দুল গফুর বেপারী, শামসুল হক পরিষদের সভাপতি মাসুম পারভেজ হক, আমিনুল হক শাহীন, মনিরুল ইসলাম মনির ‘সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন এর বিবৃতি অনুযায়ী জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতার জন্ম টাঙ্গাইলের এলাসিন মাতুলালয়ে নিজ গ্রাম মাইঠান- টেউরিয়া। তিনি জাহ্নাবী হাইস্কুল থেকে ১৯৩৮ সালে ম্যাট্রিক এবং করটিয়া সাদ’ত কলেজ থেকে ১৯৪০ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে ১৯৪৩ সালে ইতিহাসে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হয়েছিলেন কিন্তু রাজনৈতিক কারনে তা সমাপ্ত করা সম্ভব হয়নি। তিনি ফজলুল হক মুসলিম হলের ছাত্র ছিলেন। ৪০ এর দশকে তিনি নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ ও বঙ্গীয় মুসলিম লীগের ১৫০ মোগলটুলী পার্টি হাউজকেন্দ্রিক (ঢাকা) তরুন কর্মীদের নেতা ছিলেন । তিনি সেখানেই থাকতেন। সে সময় ঢাকার আহসান মঞ্জিল বা খাজা নেতৃত্বের বিপরীতে তারা সোহরাওয়ার্দী – আবুল হাশিম গ্রুপের সমর্থক ছিলেন। দেশ বিভাগ এর পূর্বে তার নেতৃত্বে ঢাকা জেলা মুসলিম লীগ খাজাদের নিয়ন্ত্রনমুক্ত হয়। ঢাকায় পাকিস্তান আন্দলনের তিনি প্রধান সংগঠক ছিলেন। রাজনীতিতে তিনি ছিলেন খুবই নিবেদিত ও আদর্শবান। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি ১৯৪৯ সালের এপ্রিল মাসে টাঙ্গাইলে অনুষ্ঠিত উপনির্বাচনে মুসলিম লীগ প্রাথী ও করটিয়ার জমিদার পরিবারভুক্ত খুররম খান পন্নিকে পরাজিত করে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘মওলানা ভাসানী’ প্রতিষ্ঠাতা সভাপতি ও শেখ মুজিব প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন। ‘মুল দাবি’ নামে আওয়ামী লীগের প্রথম ম্যানিফেস্টো তারই রচিত। ‘৪৮ ও ৫২’ -এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং এ কারনে তাকে কারাবরণ করতে হয়। ১৯৪৯ ও ১৯৫২ সালে দু’দফায় তিনি অনেকদিন কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালে তার মস্তিষ্ক-বিকৃতি ঘটে। এরপর বেশ কয়েক বছর বেঁচে থাকলেও তিনি আর স্বাভাবিক হননি। ইডেন কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপিকা আফিয়া খাতুন ছিলেন তার স্ত্রী । শামছুল হক যখন ৫২ -এর ভাষা আন্দোলনে জেলে যান, তখন তিনি তাকে ছেড়ে চলে যান। সংসার জীবনে শামছুল হকের ২ সন্তান রয়েছে। সন্তানদ্বয় -(১) উম্মেবতুল তাজমা তাহেরা (ড.শাহিন), (২)-উম্মেবতুল ফাতেমা জাহুরা (ড.শায়কা)। তারা বর্তমানে আমেরিকান নাগরিক। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে বর্তমানে NASA-য় কর্মরত। ১৯৬৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি হঠাৎ নিখোঁজ হন এবং দীর্ঘ ৪২ বছর ২০০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নিরুদ্দেশ থাকেন। ২০০৭ খ্রিস্টাব্দে জানা যায় হক সাহেব ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর, শনিবার বাদযোহর, যোগারচরের বিখ্যাত কংগ্রেস নেতা মরহুম মৌ.মহির উদ্দিন আনছারীর বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম আনছারীর ছেলেরা পূর্ব পরিচিত অসুস্থ হক সাহেবকে বাড়ীতে রেখে সেবা যত্ন চিকিৎসা করান। ৭ দিন চিকিৎসার পর নেতার মৃত্যু হলে জিগাতলার হুজুর শামস উদ্দিন মওলানা কতৃক জানাজা শেষে নেতাকে কদিমহামজানি কবরস্থানে দাফন করা হয়। ৬ সেপ্টেম্বর ১৯৬৫ খ্রিস্টাব্দে পাক-ভারত যুদ্ধ, দেশ টালমাটাল থাকায় উপর্যপরি আওয়ামী লিগের নেতার মৃত্যু কংগ্রেস নেতা মরহুম মহির উদ্দিন আনছারীর বাড়িতে হওয়ায় বিষয়টি গোপন রাখা হয়। ১৯৬২ খ্রিস্টাব্দে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় হক সাহেবের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। সাদ’ত কলেজ করটিয়া ,শামছুল হকের নিজ বাড়ি, ঢাকায় আবুল হাশিমের নিজ বাড়িতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। তিন দিন পর শামছুল হককে টাঙ্গাইলের মাদ্রাসা রোডে হাটতে দেখা যায়। ইত্তেফাক কাগজটি পড়ে শামছুল হক ইত্তেফাক অফিসে গিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। পরের দিন ইত্তেফাক আনন্দ প্রকাশ করে শামছুল হকের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রকাশ করে। এসব কারনেই ১৯৬৫ খ্রিস্টাব্দের সঠিক মৃত্যুর সংবাদ শুনেও নেতার পরিবার সংবাদটি বিশ্বাস করতে পারেনি। ফলে মৃত্যুর সংবাদটি ৪২ বছর পর্যন্ত অগোচরেই রয়ে যায়। তার বিখ্যাত বই আজও রাজনীতিকদের মনে দাগ কেটে আছে – সেটি হোল ‘বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম’ দার্শনিক আবুল হাশিম, হযরত আল্লামা আজাদ সোবহানী ও টাঙ্গাইলের এডভোকেট আব্দুল করিম খান সাহেব বইটি লিখতে অনুপ্রেরণা যুগীয়েছিলে

আরও পড়ুন

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার শেষ দিনে টাঙ্গাইল শহরের সেতু...

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, ˆনরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ...

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২৬ প্রতিযোগিতায় টাঙ্গাইল রাইফেল ক্লাবের তানভীর আহমেদ ২য় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করায় টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক...

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সেই পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

Next Post

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?