শুক্রবার, জুন ২৬, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

ভূমি অধিগ্রহণের জটিলতায় সার্ভিস লেনের কাজ শুরু হয়নি এখনো

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২০
in টাঙ্গাইল সংবাদ
A A

 

মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করণের কাজ প্রায় শেষের দিকে। কিন্তু স্লো মুভিং ভেহিক্যাল ট্রাফিক (এসএমভিটি) বা সার্ভিস লেনের এক পাশের কাজ শুরু করা হলেও বিপরীত পাশের কাজ শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

আরও পড়ুন

টাঙ্গাইল মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার দাফন সম্পর্ণ

এদিকে ফ্লাইওভার ও আন্ডারপাসের মূল কাজ চলমান থাকলেও এর অ্যাপ্রোচ অংশের কাজ শুরু করা হয়নি। ফলে কাজের সময়সীমা বাড়ায় দৈনন্দিন ভোগান্তিতে হতাশা প্রকাশ করেছে পরিবহন চালকরা। ভূমি অধিগ্রহণ জটিলতায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ব্রিজ ও কালভার্টগুলোর কাজ করছে সড়ক ও জনপথ(সওজ) অধিদপ্তর। এতে মহাসড়কে ৭০ কিলোমিটারের প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ৫৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি ২০১৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ(একনেক) সভায় অনুমোদিত হওয়ার পর ২০১৬ সালে এর কাজ শুরু করা হয়। মহাসড়কের এলেঙ্গা-টাঙ্গাইলের দরুণ পর্যন্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ব্রিজ, কালভার্টের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড।

একইভাবে টাঙ্গাইলের দরুণ থেকে মির্জাপুরের জিরো-পয়েন্ট পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতার এবং মির্জাপুর থেকে গোড়াই-চন্দ্রা পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ করছে আব্দুল মোনেম লিমিটেড কোম্পানি। মহাসড়কে ১১টি আন্ডারপাস ও ৫টি ফ্লাইওভার নির্মাণ করার কথা রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এগুলোর কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের সঙ্গে বিদেশি কোম্পানী দক্ষিণ কোরিয়ার জিডিসিএল, আব্দুল মোনেম লিমিটেডের সঙ্গে মালয়েশিয়ান কোম্পানী এইচসিএম ইঞ্জিনিয়ারিং এবং দক্ষিণ কোরিয়ার অপর কোম্পানী সামহোয়ানের সঙ্গে মীর আখতার লিমিডেট কয়েকটি প্যাকেজে মহাসড়ক উন্নয়নের কাজ করছে। তবে সরেজমিনে বিদেশি কোম্পানীর কোনো লোকজন দেখা যায়নি।

সরেজমিনে জানা গেছে, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীত করণের কাজ প্রায় শেষ দিকে। কয়েকটি ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ শুধু বাকি রয়েছে।

এর পাশাপাশি মহাসড়কে এলেঙ্গা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত পূর্বপাশের এসএমভিটি বা সার্ভিস সড়কের কাজ শেষ হয়েছে কিন্তু পশ্চিম পাশের কাজ এখনও শুরুই হয়নি। ওই সড়কের ছোট ছোট কালভার্ট ও ব্রিজের কাজও হয়নি। রাবনা পূর্বপাশের এসএমভিটি সড়কেরও একই অবস্থা।

তবে রাবনা বাইপাস থেকে পশ্চিমের এসএমভিটি সড়কের কাজ শেষ হয়েছে। সেখান দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করছে।

কিন্তু বিপরীতপাশে অর্থাৎ পূর্বপাশের ঢাকামুখী সার্ভিস লেনের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো শুরুই করতে পারেনি। ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ভূমি অধিগ্রহণ না হওয়ায় সার্ভিস সড়ক ও আন্ডারপাসের কাজ শেষ করতে দেরি হচ্ছে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল শহরের প্রবেশপথ রাবনা বাইপাসে ফ্লাইওভারের কাজ চলছে। সেখানে মূল ফ্লাইওভারের কাজ এখনও অনেকাংশে বাকি রয়েছে।

এছাড়া ফ্লাইওভারের দুইপাশের অ্যাপ্রোচ অংশের কাজ শুরুই করা হয়নি। মহাসড়কের তারুটিয়া অংশের ফ্লাইওভার, নাটিয়াপাড়ার আন্ডারপাস ও মির্জাপুরের গোড়াইয়ে ফ্লাইওভারের কাজ শেষ করা হয়নি।

ফলে প্রতিনিয়ত এসব জায়গায় চালক ও জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। মির্জাপুরের গোড়াইয়ে যানবাহনগুলো প্রতিদিনই যানজটের শিকার হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতার লিমিটেড ও আব্দুল মোনেম লিমিটেড কোম্পানী দুটি নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় এ ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কের অধিকাংশ আন্ডারপাসের কাজ শেষ হয়েছে।

অন্যদিকে, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে নির্মিত মহাসড়কের ব্রিজ ও কালভার্টগুলো বিগত ২০১৮ সালের ১৪ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

খোঁজ নিয়ে জানাগেছে, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার মহাসড়কের ওইসব জমির কাগজপত্র যাচাই-বাছাই ও পরিমাপ করলেও এখনও ভূমি অধিগ্রহণের কাজ শেষ করতে পারেনি। ফলে চলতি বছরের ২৩ জানুয়ারি ভূমি অধিগ্রহণ না করায় জমির মালিকরা সার্ভিস লেনের(এসএমভিটি) কাজ বন্ধ করে দেয়।

পরে জেলা প্রশাসকের আশ্বাসে পুনরায় মহাসড়কের তারুটিয়া ও নাটিয়াপাড়া এলাকায় কাজ শুরু হলেও বাকি অংশের সার্ভিস সড়কের কাজ শুরু হয়নি।

সিএনজি চালিত অটোরিকশা চালক মাইদুল, আব্দুর রহিম, কাঁলাচাদ মন্ডল, সামশ উদ্দিন সহ অনেকেই জানান, ছোট পরিবহন চলাচল করার জন্য বিকল্প সড়কের কাজ শেষ না হওয়ায় মহাসড়কের পাশ দিয়ে তারা গাড়ি চালাতে পারছেন না। মহাসড়কে উঠলেই পুলিশ গাড়ি আটকে মামলা দিচ্ছে। এতে ১০দিনের আয় একদিনেই চলে যাচ্ছে।

তারা আরও জানান, মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল রাবনা বাইপাস পর্যন্ত একপাশের সার্ভিস লেনের কাজ হয়েছে। আবার রাবনা বাইপাস থেকে মহাসড়কের পশ্চিম পাশে সার্ভিস লেনের কাজ হয়েছে। কিন্তু পূর্বপাশে সার্ভিস লেনের কাজ শুরুই হয়নি। বাধ্য হয়ে ছোট ছোট পরিবহনগুলো মহাসড়কে উঠে পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।

মহাসড়কের করটিয়া ইউনিয়নের মাধবধনী এলাকায় সার্ভিস লেনের জন্য ব্রিজের কাজ করছে মীর আখতার লিমিটেড। সেখানকার আবু সাইদ নামের এক শ্রমিক জানান, চারলেন সড়কের সঙ্গে সার্ভিস লেনের সংযোগের জন্য ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় লোকজন জায়গা ছেড়ে না দেওয়ায় সার্ভিস লেনের মূল সড়কের কাজ করা যাচ্ছে না।

টাঙ্গাইলের রাবনা বাইপাস ফ্লাইওভারের শ্রমিক রুবেল হোসেন বলেন, যেভাবে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে তাতে কাজ শেষ হতে আরও বছরখানেক লেগে যাবে। করোনার কারণে কাজ বন্ধ থাকায় নির্মাণ কাজে দেরি হয়েছে।

রাবনা বাইপাস ফ্লাইওভারের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ফ্লাইওভারটি রি-টেন্ডার হয়েছে। এটা নির্মাণে আগামি বছরের জুন পর্য

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইল মধুপুরে নিহত ৪ গারো পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারি জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লাখ টাকা ও শুকনো খাবার...

টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার দাফন সম্পর্ণ

টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার দাফন সম্পর্ণ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজবেলা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতা আলহাজ আব্দুল হালিম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের...

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার শেষ দিনে টাঙ্গাইল শহরের সেতু...

Next Post

টাঙ্গাইলের নাগরপুরে(চৌধুরীবাড়ী খ্যাত)জমিদার বাড়ি দখলমুক্ত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?