সোমবার, অক্টোবর ৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

টাঙ্গাইল মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার ১২৪ তম জন্মজয়ন্তী আজ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২০
in টাঙ্গাইল সংবাদ
A A

 

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আজ ২৫ নভেম্বর উত্থান একাদশী। তিথি অনুযায়ী এশিয়াখ্যাত এই দানবীরের ১২৪তম জন্মজয়ন্তী। ১৮৯৬ সালের উত্থান একাদশীতে তিনি ঢাকার অদূরে সাভারের কাছুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে।

আরও পড়ুন

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাতার নাম কুমুদিনী সাহা, পিতার নাম দেবেন্দ্রনাথ সাহা।
রণদা প্রসাদের জন্ম জয়ন্তী উপলক্ষে মির্জাপুর গ্রামবাসী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকালে রণদার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রার্থনা সভা, বিকেলে রণদা নাটমন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাত্র সাত বছর বয়সে দরিদ্রতার জন্য টাকার অভাবে বিনা চিকিৎসায় রণদা প্রসাদ মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে তিনি হতদরিদ্র চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য কিছু করবেন। মায়ের মৃত্যুর পর তার বাবা দেবেন্দ্রনাথ সাহা দ্বিতীয় বিয়ে করেন। দারিদ্র্যের কঠোর কশাঘাত ও সৎমায়ের অবহেলা ও অনাদারে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকেন রণদা। অভাবের তাড়নায় মানুষের বাড়িতে খাবার চেয়েও খেয়েছেন তিনি। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য দিনমজুরের কাজ থেকে শুরু করে অনেক ধরনের কাজই তিনি করেছেন।

চৌদ্দ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে যান রণদা। সেখানে গিয়ে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে মুটের কাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত হন। এরই মধ্যে স্বদেশি আন্দোলনে যোগদান করে কয়েকবার কারাবরণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৮) সময় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরে যোগ দিয়ে মেসোপটেমিয়া (বর্তমান ইরাক) যান। সেখানে তিনি হাসপাতালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের জীবন বাঁচালে তাকে নবপ্রতিষ্ঠিত (১৯১৬) বেঙ্গল রেজিমেন্টে কমিশন প্রদান করা হয়। যুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে পঞ্চম জর্জের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেনাবাহিনী ত্যাগ করে রেলওয়ে বিভাগে টিকিট কালেক্টরের চাকরি নেন। পরে ১৯৩২ সালে চাকরিতে ইস্তফা দেন তিনি। উপার্জিত ও সঞ্চিত অর্থ দিয়ে কয়লার ব্যবসা শুরু করেন। এ সময়ে দ্য বেঙ্গল রিভার সার্ভিস কোম্পানি নামে নৌপরিবহন সংস্থা এবং নৌপরিবহন বীমা কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৪২-৪৩ সালে সরকারের খাদ্যশস্য ক্রয়ের প্রতিনিধি নিযুক্ত হন তিনি। ১৯৪৪ সালে নারায়ণগঞ্জে পাটের ব্যবসায় নামেন এবং জর্জ এন্ডারসনের কাছ থেকে ‘জুট প্রেসিং বিজনেস’ এবং ‘গোডাউন ফর জুট স্টোরিং’ কিনে নেন। এরপর নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় ইংরেজদের মালিকানাধীন তিনটি পাওয়ার হাউস কেনেন। চামড়ার ব্যবসাও শুরু করেন এ সময়।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ এলাকা মির্জাপুরে ফিরে আসেন। সদা আর্তমানবতার সেবায় নিয়োজিত আরপি সাহা ছেলেবেলার সংকল্পের কথা স্মরণ করে ১৯৩৮ সালে মির্জাপুর গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে ৭৫০ শয্যাবিশিষ্ট এবং বর্তমানে ১০৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল ‘কুমুদিনী হাসপাতালে’ রূপ নেয়। দারিদ্র্যের কশাঘাতে নিজে শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও নারীশিক্ষার জন্য তিনি ১৯৪২ সালে প্রপিতামহী ভারতেশ্বরী দেবীর নামে মির্জাপুরে প্রতিষ্ঠা করেন ভারতেশ্বরী হোমস। তাছাড়াও টাঙ্গাইলে মায়ের নামে কুমুদিনী কলেজ, মানিকগঞ্জে বাবার নামে দেবেন্দ্রনাথ কলেজ প্রতিষ্ঠাসহ মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জীবনসংগ্রামে প্রতিষ্ঠা পেয়ে প্রচুর ধনসম্পদের মালিক হলেও তিনি ভোগবিলাসে ব্যয় করেননি। তার জীবনের অর্জিত সব অর্থ তিনি উইল করে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল।

মহান এ ব্যক্তিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৭ মে তার একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহা রবিসহ এদেশীয় দোসরদের সহায়তায় পাকিস্তানি বাহিনী অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন...

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

টাঙ্গাইল কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযানে আটক ১১ জন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কান্দাপাড়া এলাকায় টাঙ্গাইল সদর থানা পুলিশ এ অভিযান...

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল পৌরউদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক শরীফা হক

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- পরিবেশের ভারসাম্য রক্ষা ও হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় মহুয়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বেলা ১২টার...

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা...

Next Post

টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকায় অসময়ে নদীভাঙন দেখা দিয়েছে

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?