মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home টাঙ্গাইল সংবাদ

কালের বিবর্তনে টাঙ্গাইলের খালগুলো অস্তিত্ব হারাচ্ছে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২০
in টাঙ্গাইল সংবাদ
A A

মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

কালের বিবর্তনে টাঙ্গাইলের খালগুলো অস্তিত্ব হারাচ্ছে। বাংলার ঐতিহ্য আর ইতিহাস সমৃদ্ধ জেলা টাঙ্গাইল। প্রাচীনকাল থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এ জেলা। মোগল আমলে দেশ-বিদেশ থেকে ব্যবসায়ীরা আসতো এখানে। ব্যবসার কাজে নৌকায় করে খাল দিয়ে টাঙ্গাইল শহরে প্রবেশ করতো। কিন্তু এখন তা শুধুই স্মৃতি। কাগজপত্র অনুযায়ী টাঙ্গাইল শহরের মোট খাল ২৭টি। এর মধ্যে তিনটি খালের অস্তিত্ব নেই। বাকি ২৪ খাল প্রভাবশালীরা নানা কৌশলে দখল করছে। খাল দখল করে নির্মাণ করেছে বড় বড় মার্কেট এবং বাসাবাড়ি। কাগজ কলমে দাগ নং, খতিয়ান, এসএ নং ওসিএস নং থাকলেও বাস্তবে তা দেখা খুব কষ্টকর। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। এতে করে একটু বৃষ্টি হলেই শহরের বেশির ভাগ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও এসব খাল থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এসব খাল উদ্ধার করে পানি প্রবাহের দাবি জানিয়েছেন শহরবাসী। টাঙ্গাইল জেলায় কতগুলো খাল রয়েছে তার কোনো তথ্য দিতে পারেনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইলের জরিপ অনুযায়ী, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ২৭ খাল রয়েছে। তার মধ্যে ১ নং ওয়ার্ডের দেওলা ধুল মৌজায় ২৪২ ও ৪৯৯ দাগের দেওলা হতে কান্দিলা পর্যন্ত একটি খাল, ২ নং ওয়ার্ডের এনায়েতপুর মৌজায় ১৮৬০ দাগের মাগুরাটা হতে বৈল্লা হাটখোলা হয়ে হাজেরা ঘাট পর্যন্ত একটি খাল, ৩ নং ওয়ার্ডের কাগমারা, পশ্চিম আকুর টাকুর পাড়া মৌজার ৩২২৬, ১০৯৩, ৯০০ দাগের ও ৫৭ সিএস’র লৌহজং নদী হতে বেড়াডোমা পর্যন্ত একটি খাল, বেলকুচি রোড হতে জালাল পন্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, ৪ নং ওয়ার্ডের বেড়াডোমা, দিঘুলিয়া, পাড়দিঘুলিয়া মৌজার ২০৮, ৩৪১, ৮ সিএস এর লৌহজং নদী হতে সাটিয়া পর্যন্ত একটি খাল, বেড়াডোমা নদী হতে কাগমারা পর্যন্ত একটি খাল, দিঘুলিয়া ব্রিজের ঢাল হতে সারুটিয়া পর্যন্ত একটি খাল, ৫ নং ওয়ার্ডের সাকরাইল, কালিপুর মৌজার ১৮০ আরওআর এর লৌহজং নদী হতে সাকরাইল পর্যন্ত একটি খাল, সিএস ১৩৩৪ ও হাল ১৩২৯ এর সাকরাইল নদী হতে সন্তোষ পর্যন্ত একটি খাল, ৫০০ বিএসের সানা মিয়ার বাড়ি হইতে বকুলতলী রোড পর্যন্ত একটি খাল, ৫৩৫, ৫৩৮ ও ৯০৭ বিএসের বটতলা হতে সেন বাড়ি পর্যন্ত একটি খাল, ৪২৫ বিএসের মতিন চাকলাদারের বাড়ি হতে বেলতা ভাঙ্গাবাড়ী পর্যন্ত একটি খাল, ৬ নং ওয়ার্ডের পারদিঘুলিয়া মৌজার ৮৪, ১৪৬, ১০২, ৩৭৭, ৪০২, ৪১৯, ৬৮৮ দাগের লৌহজং নদী হতে বাকায়িার ব্রিজ পর্যন্ত একটি খাল, ৭ নং ওয়ার্ডের সন্তোষ, ভবানীপুর, পাতুলী পাড়া মৌজার ৫৪, ২৭, ৭১৯ সিএসের লৌহজং নদী হতে সন্তোষ লালব্রিজ পর্যন্ত একটি খাল, ৬০৭ সিএসের লক্ষ্মীপুর হতে সন্তোষ দিঘি পর্যন্ত একটি খাল, ৭৪৭ সিএসের সন্তোষ লালব্রিজ হতে বাগানবাড়ী পর্যন্ত একটি খাল, ৮ নং ওয়ার্ডের সন্তোষ, অলোয়া ভবানী মৌজার ৮০৬, ১০১২ সিএসের সন্তোষ লালব্রিজ হতে সন্তোষ মাদারখোলা পর্যন্ত একটি খাল, ৩, ১৪৬, ১৫৬, ১৫৭, ১৫৮, ১৮৯, ২৬৭ সিএসের সন্তোষ মাদারখোলা হতে এলাসিন রোড জোড়াব্রিজ পর্যন্ত একটি খাল, ৯ নং ওয়ার্ডের অলোয়া ভবানী ও অলোয়া তারিনী মৌজার ৭৯৮, ৮৪৯, ৯২৭ এসএ’র লৌহজং হতে এলাসিন রোডের জোড়াব্রিজ পর্যন্ত একটি খাল, ১১ নং ওয়ার্ডের কান্দাপাড়া, কচুয়াডাঙ্গা, বেড়বুচনা মৌজার ৩২৮ সিএসের বেড়াবুচনা পানির ট্যাংক হতে লৌহজং পর্যন্ত একটি খাল, ২৩৩ সিএসের দক্ষিণ বেড়াবুচনা মেইন রোড হতে অলোয়া পাইকোস্তা পর্যন্ত একটি খাল, ১৪ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা মৌজার ৫৯৭, ৫৯৮, ৬০১, ৬২০ এসএ’র বাকামিয়ার ব্রিজ হতে খাদ্যগুদামের পাশ্ববর্তী ব্রিজ পর্যন্ত একটি খাল, ১৫ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা মৌজার ৭১৭,৭১৯, ৪২৭, ৭৩১, ৭৩৪, ৭৩৫, ৭৭৩, ৩৯০, ৭৮৩, ৮০১, ৮০৩ এসএ’র খাদ্যগুদাম হতে বেতকা সুতার পাড়া পর্যন্ত একটি খাল, ১৭ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকার মৌজার ৮১৫, ৮২০, ৮৩৮, ৮৬১, ৮৬৩ এসএ’র সুতার পাড়া হতে বোরাই বিল পর্যন্ত একটি খাল, ৩০০, ২৩৬ এসএ’র মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত একটি খাল, ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া, কোদালিয়া মৌজার ২৯০, ২৪৬ সিএসের সাবালিয়া বটতলা হতে সদর হাসপাতাল পর্যন্ত একটি খাল, ৬০, ১২১, ১১৭ এসএ’র সদর হাসপাতাল হতে কোদালিয়া শেষ সীমানা পর্যন্ত একটি খাল। এছাড়া ১০, ১২, ১৩ ও ১৬ নং ওয়ার্ডে কোন খাল নেই। টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারা, পশ্চিম আকুর টাকুর পাড়া মৌজায় ৩২২৬, ১০৯৩, ৯০০ দাগের ও ৫৭ সিএস’র লৌহজং নদীর বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, ১১ নং ওয়ার্ডের কান্দাপাড়া, কচুয়াডাঙ্গা, বেড়বুচনা মৌজার ৩২৮ সিএসের বেড়াবুচনা পানির ট্যাংক হতে লৌহজং পর্যন্ত একটি, ২৩৩ সিএসের দক্ষিণ বেড়াবুচনা মেইন রোড হতে অলোয়া পাইকোস্তা পর্যন্ত ও ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া, কোদালিয়া মৌজার ২৯০, ২৪৬ সিএসের সাবালিয়া বটতলা হতে সদর হাসপাতাল পর্যন্ত, ৬০, ১২১, ১১৭ এসএ’র সদর হাসপাতাল হতে কোদালিয়া খালসহ মোট তিনটি খালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে সাবালিয়া খালটি টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের বায়তুন নূর জামে মসজিদের পাশ থেকে সাবালিয়া পাঞ্জাপাড়া হয়ে সাবালিয়া বটতলা কালবার্ট হয়ে বৈরান নদীতে সংযোগ হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে একটি প্রভাবশালী মহল প্রথমে ময়লা আর্বজনা দিয়ে খালটি কৌশলে ভরাট করে তারপর প্রথমে টিন দিয়ে সীমানা প্রাচীর গড়ে তুলে। কিছুদিন যাওয়ার পর সেখানে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। আর কয়েক বছর যাওয়ার পর সেই সীমানা প্রাচীর ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হয়। এভাবেই বহুতল ভবন নির্মাণ করে সাবালিয়া খালের চিহ্ন মুছে ফেলা হয়েছে। সরেজমিন দেখা যায়, খালের ওপর সীমানা প্রাচীর, আধা-পাকা ঘর, টিনশেড ঘর ও বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা। খালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুগন্ধের সৃষ্টি হচ্ছে। এ দিকে সরকারি কুমুদিনী কলেজ গেট-সুরুজ সড়কের সাবালিয়া বটতলা এলাকায় খালের ওপর কালভার্ট থাকলেও দক্ষিণ পাশে খাল চেনার কোনো উপায় নেই। যে যার মতো পেরেছে খালের জায়গা দখল করেছে।

আরও পড়ুন

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার শেষ দিনে টাঙ্গাইল শহরের সেতু...

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, ˆনরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ...

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২৬ প্রতিযোগিতায় টাঙ্গাইল রাইফেল ক্লাবের তানভীর আহমেদ ২য় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করায় টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক...

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সেই পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

Next Post

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?