আরমান কবীরঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের একটি বাড়ির সুপারি ও নারিকেল গাছের পাতায় পঙ্গপাল সদৃশ্য পোকার আক্রমন দেখা দিয়েছে। এতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বাড়িটি পরিদর্শন করেছেন।
বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী এই ধরণের পোকা আগে কখনো দেখেনি বলে জানা গেছে।
বাড়ির মালিক জুব্বার আলীর ছেলে রবিউল ইসলাম বলেন, বেশ কয়েকদিন হলো পোকাগুলো বাড়ির নারিকেল ও সুপারি গাছে আক্রমণ করেছে। দিন দিন পোকাগুলোর আক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাল কেটে ফেলা হয়েছে। এতে বাড়ির অন্যান্য গাছ নিয়ে আতঙ্কে রয়েছি।
ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বিয়ষটি জানার পরই ওই বাড়িতে গিয়ে পোকাগুলো দেখা হয়েছে। দেখে নিশ্চিত হয়েছি যে, এটি পঙ্গপাল নয়। এটি ক্যাটার ফিটার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা। যা দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে পারে। এটি নিধনে এক জাতীয় ওষুধ রয়েছে।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...








