নিউজ ডেস্কঃ রোজগারের অভাবে খাদ্য সংকটে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল।
শুক্রবার( ১ মে) সকালে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সাসগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিদুৎ মিয়া ও শামীম প্রমূখ।
এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপি’র নেতা কর্মীরা অতীতেও ছিল এখনও থাকবে। টাঙ্গাইল জেলা বিএনপি’র এ ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...









