মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

করোনাভাইরাস: ধান কাটায় কৃষককে সাহায্য করার নামে ‘ফটোসেশন’, কী বলছেন সংশ্লিষ্টরা?

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২০
in অপরাধ, বিশেষ সংবাদ, হোম
A A

নিউজ ডেস্কঃসামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি বহু ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সরকারদলীয় নেতা, এমপি, মন্ত্রীরা দলবল নিয়ে ধান কাটছেন। করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাই কৃষকদের এভাবে সাহায্য করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা বলছেন। কিন্তু এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে বিস্তর সমালোচনা।

কেউ কেউ লিখছেন, এমপি মন্ত্রীরা দলবল নিয়ে মূলতঃ ধান কাটার নামে ‘ফটোসেশন’ করছেন। আর এটা করতে গিয়ে ধান কাটার কাজটাই ঠিকমতো করছেন না তারা, বরং কোন কোন ক্ষেত্রে কৃষকদের ক্ষতি করছেন তারা।

আরও পড়ুন

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

শ্রমিকদল নেতা মোকলেস ও যুবদল নেতা জাহিদুল রাজনৈতিক মামলায় কারাগারে

কৃষকদের অনেকেই অভিযোগ করেন যে ধান কাটার ছবি তোলা বা ভিডিও করা শেষ হওয়ার পরই সাহায্য করতে আসা ব্যক্তিরা চলে যান।

বুধবার সকালে সুনামগঞ্জে বেশ কয়েকজন সংসদ সদস্যের উপস্থিতিতে হওয়া ধান কাটার সেরকম এক অনুষ্ঠান নিয়ে নানা সমালোচনা করছেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-সহ মোট ৬ জন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা-কর্মী, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়দের অনেকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে ওই ধানকাটা অনুষ্ঠানের ছবি তুলছেন বহু মানুষ, এটা করতে গিয়ে তারা ক্ষেতের পাকা ধান একেবারে মাড়িয়ে ফেলছেন।

সমালোচনার কী উত্তর দিচ্ছেন দায়িত্বশীলরা?

সুনামগেঞ্জর আলোচিত ওই ধান কাটার অনুষ্ঠানটিকে অবশ্য ‘প্রতিকী’ বলে উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিবিসিকে তিনি বলেন, “প্রতীকী ধান কাটা অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ যদি অনুপ্রাণিত হয় এবং কৃষকদের সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে আপত্তি কোথায়?”

তবে তাদের প্রতীকী অনুষ্ঠানের সময় সেখানে উপস্থিত মানুষ করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জারি করা সামাজিক দূরত্ব মানার নির্দেশ মানছিলেন না বলে স্বীকার করেন মি. মান্নান।

“সেখানে পুলিশ বারবার হ্যান্ডমাইক দিয়ে মানুষজনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে গেছে। কিন্তু পরিস্থিতি ঠিকমতো নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। তাই আমরা নির্ধারিত সময়ের আগেই ছোট পরিসরে অনুষ্ঠান শেষ করি।”

কাঁচা ধান কাটার অভিযোগ:

এর আগে টাঙ্গাইলের একটি এলাকায় একজন সংসদ সদস্য দলবল নিয়ে একজন কৃষকের কাঁচা ধান কেটে ফেলেছিলেন বলেও অভিযোগ তুলেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয় যেখানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ ছোট মনিরকে দেখা যায় সঙ্গীদের নিয়ে যে ধান কাটছেন তার রং সবুজ সোনালী নয়।

পরে অবশ্য তিনি বিবিসিকে বলেন, ধানগুলো পাকাই ছিল। ওই ক্ষেতের মালিক তিনি যাওয়ার আগেই ক্ষেতের অধিকাংশ ধান কেটে ফেলেছিলেন।

তার শ্রমিক ভাড়া করার সামর্থ ছিল না তাই সাহায্য করতে গিয়েছিলেন।

পরে টাঙ্গাইলের একজন কৃষি কর্মকর্তা বিবিসিকে বলেন, বোরো মৌসুমের এই ধানগুলো কোন কোন ক্ষেত্রে পেকে গেলেও রং বদলায় না।

তাতে অবশ্য সমালোচনা থামেনি।

প্রতিদিনই ধান কেটে সাহায্য করার নানা ভঙ্গিমার ছবি ফেসবুকে আসছে আর সমালোচনা বাড়ছেই।

কেন এই সাহায্য?

বাংলাদেশের হাওর অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা না হলে বৃষ্টিতে সেখানে পানি উঠে ব্যাপক ক্ষতি হয় ফসলের।

এ’সময়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য এসে থাকে। তবে এবছর করোনাভাইরাস প্রকোপ নিয়ন্ত্রণে সারাদেশে কার্যত ‘লকডাউন’ থাকায় সময়মতো শ্রমিকরা যেতে পারেনি ধান কাটতে।

তবে এই শ্রমিকরা যেন তাদের নিজ এলাকা থেকে ধান কাটতে যেতে পারেন, তা নিশ্চিত করতে কিছুদিন আগে সরকার বিশেষ পরিবহণের ব্যবস্থা করে।

পাশাপাশি শ্রমিকরা যেন স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করে নোটিশ জারি করা হয় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

তবে বাংলাদেশের কৃষিখাতে প্রয়োজন অনুপাতে শ্রমিকের ঘাটতি থাকায় এবং সব এলাকায় সময়মতো শ্রমিক না পৌঁছানোয় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের কৃষকদের ধান কাটায় সহায়তা করার আহ্বান জানানো হয়।

দেশের বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগের কর্মীরা কৃষকদের ধান কাটতে সহায়তা করলেও অনেক জায়গাতেই ছাত্রলীগের কর্মীরা শুধু ‘ফটোসেশন’ করেই দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের অনেকে।

এই প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, “কেউ কেউ হয়তো নিছক মজা করতে অথবা ছবি তুলতে গিয়েছে। কিন্তু ছাত্রলীগ, কৃষকলীগের কর্মীদের অনেকে কৃষকদের ধান কাটায় সাহায্য করেছে, এটাও সত্যি।”

“করোনাভাইরাসে লকডাউন থাকায় এবার শ্রমিক পাওয়া যাবে না, এই আশঙ্কা আগে থেকেই ছিল। তাই অনেক জায়গায় ছাত্রলীগ, কৃষকলীগের ছেলেমেয়েরা স্বপ্রণোদিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।”

তিনি মন্তব্য করেন কোথাও কোথাও শুধু দেখানোর জন্য ধান কাটার অনুষ্ঠান করা হলেও অনেক জায়গাতেই ‘প্রতীকী’ ধান কাটার অনুষ্ঠানের ছবি মানুষকে উদ্বুদ্ধ করেছে।

‘অগ্রাধিকার’ ভিত্তিতে কাজ করা উচিত দায়িত্বশীলদের

সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক সামিনা লুতফা মনে করেন বর্তমান সময়ের রাজনীতিতে মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া নিজেকে প্রকাশের মঞ্চ হিসেবে কাজ করায় রাজনৈতিক কর্মীরা মিডিয়াকে ব্যবহার করে নিজের প্রচারের নিশ্চয়তা চায় বলে ক্রমাগত এই ধরণের ঘটনা ঘটছে।

তিনি বলেন, “অনেকে মিলে একজনকে ত্রাণ দিচ্ছে বা ত্রাণ দিয়ে ছবি তোলার পর ত্রাণ আবার ফেরত নিয়ে নিচ্ছে – এমন ঘটনাও আমরা শুনেছি।”

“সরকারের শীর্ষ পর্যায়ে দায়িত্বশীলরা সময়মতো তাদের আসল কাজটি করেননি, তাই এখন তাদের ব্যর্থতাটা প্রকাশিত হয়ে পড়ছে। আর নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন এরকম লোক দেখানো কাজকর্ম করছেন তারা।”

সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ধান কাটার মত কার্যক্রমের সুফল ভোগ করা সম্ভব হবে না বলে সামিনা লুতফা মন্তব্য করেন।

তিনি বলেন, “কৃষকের ধান কেটে দেয়ার চেয়ে তারা ধানের সঠিক দাম পায় কিনা, তা নিশ্চিত করা উচিত।”

“লকডাউনের সময় বহু এলাকায় লাখ লাখ মানুষের ঘরে খাবার নেই। এই ধান কেটে কী লাভ যদিতা মানুষের ঘরে পৌঁছেই দেয়া না যায়?”

“লকডাউনের সময় বহু এলাকায় লাখ লাখ মানুষের ঘরে খাবার নেই। এই ধান কেটে কী লাভ যদি তা মানুষের ঘরে পৌঁছেই দেয়া না যায়?”

সুষ্ঠু সরবরাহ পদ্ধতি থাকলে বিভিন্ন এলাকায় উৎপাদিত পচনশীল পণ্য – দুধ, ডিম, সবজি – সময়মত বাজারজাত করলে এই লকডাউনের মধ্যে আরো কম সংখ্যক মানুষ খাদ্যাভাবে পড়তো বলে মনে করেন তিনি।

“সত্যিকারের সদিচ্ছা এবং প্রস্তুতি থাকলে কৃষি মন্ত্রণালয় তার আঞ্চলিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কৃষকদের উৎপাদিত পণ্য বাজার পর্যন্ত পৌঁছে দিতে পারতো।”

“এখন তাদের ব্যর্থতা সামনে আসায় নানা ধরনের কাজকর্ম করে তারা মানুষের মনোযোগ ঘুরানোর চেষ্টা করছেন,” বলেন সামিনা লুতফা।

সংবাদ সুত্র- বিবিসি বাংলা অনুলিখন

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ পুলিশ ও টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

শ্রমিকদল নেতা মোকলেস ও যুবদল নেতা জাহিদুল রাজনৈতিক মামলায় কারাগারে

শ্রমিকদল নেতা মোকলেস ও যুবদল নেতা জাহিদুল রাজনৈতিক মামলায় কারাগারে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে মিছিল করার ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত শ্রমিকদল নেতা...

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সম্পাদকসহ গ্রেপ্তার ৩ জন

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সম্পাদকসহ গ্রেপ্তার ৩ জন

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ দলের সদস্যরা। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট...

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন...

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...

Next Post

টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংকট কাটাতে পণ্য কিনছে ‘স্বপ্ন’

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?